এক্সপ্লোর

Malda: বন্দুক নিয়ে এলাকাবাসীকে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার মালদার তৃণমূল নেতা

Malda News: ধৃত তৃণমূল নেতা পূরণ মুসাহার ভালুকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী। সূত্রের খবর, এদিন সকালে মত্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ভয় দেখাচ্ছিলেন তৃণমূল নেতা পূরণ। 

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র-সহ (Arms) গ্রেফতার হলেন তৃণমূলের (TMC) প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে, মানুষকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। আর এনিয়েই বাগ্‍যুদ্ধে জড়িয়েছে তৃণমূল-বিজেপি (TMC vs BJP)।

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা

পুলিশের জালে মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা। বাজেয়াপ্ত করা হল আগ্নেয়াস্ত্র। ধৃতের বিরুদ্ধে উঠেছে এলাকাবাসীকে ভয় দেখানোর অভিযোগ। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে ভালুকা এলাকা থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা পূরণ মুসাহারকে।

তাঁর কাছ থেকে একটি লাইসেন্সহীন বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি জানিয়েছেন, ধৃত ব্যক্তি কোথা থেকে বন্দুক পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃত তৃণমূল নেতা পূরণ মুসাহার ভালুকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান মিনু মুসাহারের স্বামী। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মত্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ভয় দেখাচ্ছিলেন তৃণমূল নেতা পূরণ। এখবর পেয়েই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনায় শুরু বিজেপি-তৃণমূল তরজা

আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূল নেতা গ্রেফতারের ঘটনায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক কিষাণ কেডিয়ার কথায়, 'সামনে পঞ্চায়েত ভোট, তাই এলাকায় সন্ত্রাস তৈরি করতেই একাজ করেছেন ওই নেতা।'

আরও পড়ুন: North 24 Paraganas: কারখানা থেকে গরম লোহার টুকরো ছিটকে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, গাছ, আতঙ্কে বাসিন্দারা

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, 'দল কাউকে দাদাগিরি করার লাইসেন্স দেয়নি। তৃণমূলের নাম করে কাউকে ভয় দেখাবে এটা হবে না।'

চাঁচল মহকুমা আদালতে তোলা হলে, ধৃত তৃণমূল নেতাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

অন্যদিকে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগও উঠেছে মালদায়। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগ তোলায় অভিযোগকারীকে মারধরেরও অভিযোগ উঠেছে তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে। মালদার চাঁচলে এই ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনাতেও স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget