এক্সপ্লোর

Malda: রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণ ঘিরে প্রকাশ্যে শাসক কোন্দল

Malda: অপসারণের নেপথ্যে দলের জেলা সভাপতির হাত দেখছেন শাসক নেত্রী। অভিযোগ উড়িয়ে, তৃণমূল জেলা সভাপতি জানিয়েছেন, বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

করুণাময় সিংহ, মালদা: তৃণমূল পরিচালিত রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণ ঘিরে প্রকাশ্যে চলে এল শাসক-কোন্দল। বিজেপি ও কংগ্রেসের সমর্থনে দলের সভাপতিকেই সরিয়ে দেয় তৃণমূলের একাংশ। অপসারণের নেপথ্যে দলের জেলা সভাপতির হাত দেখছেন শাসক নেত্রী। অভিযোগ উড়িয়ে, তৃণমূল জেলা সভাপতি জানিয়েছেন, বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মালদার রতুয়া ১ এর পর রতুয়া ২। ফের বিজেপিকে সঙ্গে নিয়ে দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল। রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির ২৪ জন সদস্যের মধ্যে ২১ জন তৃণমূলের, ২ জন বিজেপির ও এক জন কংগ্রেস সদস্য। শুক্রবার তিন বিরোধী সদস্যকে সঙ্গে নিয়ে, ১১ জন তৃণমূল সদস্য অনাস্থা এনে দলের সভাপতিকে সরিয়ে দেন। পঞ্চায়েত সমিতির সভাপতির এই অপসারণ ঘিরে, মালদার রতুয়ায় তৃণমূলে গৃহযুদ্ধ আরও তীব্র হয়েছে। অপসারিত শাসক নেত্রীর অভিযোগ, জেলা সভাপতির মদতে তাঁকে সরানো হয়। অপসারিত নেত্রী সুমিত্রা সরকার বলেন, ‘বিজেপিকে সঙ্গে নিয়ে আমাদের তৃণমূল পার্টি অনাস্থা আনে,আমার মনে হচ্ছে জেলা সভাপতির মদত না থাকে তাহলে উনি দেখে নিতে পারতেন না, রহিম বক্সীর অঞ্চলের লোক, এমএলএ-র এক প্রতিনিধি বলেছিলেন ২০ লাখ টাকা দিলে বোর্ড বেঁচে যাবে।’

মালদার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, ‘চেষ্টা করেছি সভাপতিকে রাখার কিন্তু ব্যর্থ হয়েছি, যারা অনাস্থা এনেছে তাদের বিরুদ্ধে হুইপ দিয়েছি, যারা এটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, রহিম বক্সী টাকা চাওয়ার লোক কিনা মানুষ বলবে।’

রতুয়ায় পঞ্চায়েত সমিতির অপসারণ ঘিরে, তৃণমূলকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। জেলার বিজেপি সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, নতুন সভাপতি আসার পর এই ঘটনা আরও বাড়ছে।’ রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির পদটি তফশিলি জাতি-মহিলার জন্য সংরক্ষিত। নতুন সভাপতি কে হবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget