এক্সপ্লোর

Malda News: কম্বলে মুড়ে মাদক পাচারের চেষ্টা, বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি টাকার ব্রাউন সুগার !

Brown Sugar Recovered: এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি।

করুণাময় সিংহ, মালদা : ব্ল্যাঙ্কেটে করে মাদক পাচারের পর্দা ফাঁস। ২ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে। কলকাতা STF-এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি। ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন কালিয়াচকের এক বাসিন্দাকে। তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় ৪৬০ গ্রাম ওজনের ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি। পরে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

গত ডিসেম্বরেই ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। কোচবিহারের তুফানগঞ্জের মাদক কারবারির বাড়িতে পুলিশের হানায় উদ্ধার হয় প্রচুর ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লক্ষ টাকা। ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেষা তুফানগঞ্জের পূর্ব বালাভুত এলাকায় হামিদুল হক নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এই অভিযানে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৬ লক্ষ নগদ টাকা । তুফানগঞ্জের এসডিপিও জানিয়েছেন, খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। 

এর আগে ২০২৩ সালে নগদ ১৭ লক্ষ টাকা ও  প্রায় এক কিলো ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। বাগডোগরায় গাড়ি আটক করে তল্লাশির পর উদ্ধার করা হয়। তিন জনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বাগডোগরা থানায়। 

খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ও SOG টিম তল্লাশিতে যায়। শিলিগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কের বাগডোগরা সংলগ্ন খান্না হোটেলের সামনে একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়ি তল্লাশি করে ১৭ লক্ষ টাকা নগদ-সহ ৯৮৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

মালদা থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে SOG ও বাগডোগরা থানার পুলিশ তল্লাশি অভিযানে যায়। পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে থাকা তিন ব্যক্তির নাম মোঃ রাজু শেখ, গৌতম মণ্ডল ও ভারত মণ্ডল। পুলিশ সূত্রে জানা যায়, রাজু শেখ  এই ব্রাউন সুগার পাচারের মূল পাণ্ডা। এর আগেও ব্রাউন সুগার পাচারের সঙ্গে যুক্ত থাকায় পুলিশ গ্রেফতার করেছিল বলে সূত্রের খবর।  

সেরা শিরোনাম

West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
West Bengal News Live Updates: প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ, পুরসভা, গ্য়াস কাটার নিয়ে হাজির, তীব্র বাদানুবাদ
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ, পুরসভা, গ্য়াস কাটার নিয়ে হাজির, তীব্র বাদানুবাদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব২(০২.০৯.২৬)। BJP-র সঙ্গে 'সেটিং' কার? পুরভোটের আগেই দুই TMC-র মল্লযুদ্ধ চরমে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০২.০৯.২৬)।
Madan Mitra: 'এত দুর্নীতির পরেও কিছু হবে না, কারণ সেটিং আছে', এবার বিজেপির সঙ্গে কালীঘাট-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুললেন মদন মিত্রও
TMC pn BJP: বিজেপির সঙ্গে 'সেটিং' কার? তা নিয়েও বাগযুদ্ধে জড়িয়েছে, 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল
TMC News: কারা 'আসল তৃণমূল?' পুরভোটের আগেই দুই তৃণমূলের মল্লযুদ্ধ চরমে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget