এক্সপ্লোর

Malda Fire:দেখতে দেখতে ছড়িয়ে পড়ল আগুন, মালদায় পুড়ে ছাই ২০টি বাড়ি

Fire Incident:সাত সকালে বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে গেল অন্তত কুড়িটি বাড়ি। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা অঞ্চলের হাতিছাপার মামুমোড় এলাকায় ঘটনাটি ঘটে।

করুণাময় সিংহ, মালদা: সাত সকালে বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে গেল অন্তত কুড়িটি বাড়ি (Malda Fire Incident)। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা অঞ্চলের হাতিছাপার মামুমোড় এলাকায় ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে যা জানা যাচ্ছে, তাতে বাড়িগুলির আসবাবপত্র থেকে শুরু করে সোনাদানা, নগদ টাকা থেকে শুরু করে সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। কুড়ি জন দিনমজুর পরিবার ওই বাড়িগুলির বাসিন্দা। এখন, সর্বস্ব হারিয়ে, পরিজনকে নিয়ে নদীবাঁধের উপর তাঁরা আশ্রয় নিয়েছেন।

যা জানা গেল...
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাতটা নাগাদ এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। নদীর দিক থেকে তখন হাওয়া দিচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সেই হাওয়ার জেরে চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে ভয়াল অগ্নিকাণ্ডের চেহারা নয় সেটি। জ্বলেপুড়ে শেষ হয়ে যায় কুড়িটি বাড়ি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ঘর থেকে আসবাবপত্র, খাবারের মতো প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত বের করার সময় পাননি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা। তাঁদের সাহায্য করতে ছুটে এসেছিলেন পড়শিরা। প্রথম দিকে তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু পারেননি। খবর দেওয়া হয় দমকলে। দেরিতে হলেও দমকল সেখানে পৌঁছে প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে এলাকার প্রায় অধিকাংশ বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা যায়, ওই গ্রামের অনেকেই পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এলাকার অধিকাংশ পুরুষ-মহিলা ভিন রাজ্যে রয়েছেন। এমনিতেই নানা সমস্যায় জর্জরিত বাসিন্দারা। তার উপর এই অগ্নিকাণ্ডের জেরে। আনুমানিক ২০-২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এদিনের ঘটনায়, প্রাথমিক ভাবে এমনই মনে করছেন স্থানীয়রা। 

অগ্নিকাণ্ড নানা জায়গায়...
গত পরশু অর্থাৎ শনিবার হাসনাবাদ স্টেশন সংলগ্ন হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায় বস্তি এলাকায়। বস্তিতে থাকা চারটি বাড়ি ও একটি দোকান ঘর মুহূর্তের মধ্যে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। এলাকার বাসিন্দাদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। তবে ততক্ষণে সব শেষ। এই ঘটনার আবার মাসখানেক আগে, কলকাতার ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন ঝুপড়ি এলাকায় আগুন লাগে। তাতে একসঙ্গে পুড়ে ছাই হয়ে যায় ২০ টি ঝুপড়ি। প্রায় দেড় ঘণ্টা ধরে লাগাতার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুপুর ১টা নাগাদ ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বাবুবাগান ঝুপড়ি এলাকায় আগুন লাগে। 

 

আরও পড়ুন:মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের বেতন ফেরত দিতে হবে, রায় হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget