এক্সপ্লোর

Malda: মালদায় মাদক অভিযান পুলিশের, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু যুবকের

Malda News: সেইসময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক কিশোরের। তবে ধাওয়া করে পুলিশ গ্রেফতার করেছে এক মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার।

করুণাময় সিংহ, মালদা: কালিয়াচকে (kaliachak) মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান। সেইসময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক কিশোরের। তবে ধাওয়া করে পুলিশ গ্রেফতার করেছে এক মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার।

মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিতে মৃত্যু হল এক ছাত্রের। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে মালদার কালিয়াচকের বালিয়াডাঙায়। নিহত কিশোরের নাম, রাজীব শেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার কুম্ভীরা গ্রাম। দশম শ্রেণির ছাত্র ছিল সে। মৃত কিশোরের বন্ধু নাসিম শেখ বলে, ''রাজীব ও তাঁর ভাই গতকাল মাদ্রাসায় এসেছিল, তখনই এই ঘটনা ঘটে, পুলিশের কাছ থেকে খবর পেয়ে এসেছি, পুলিশ তদন্ত করে দেখুক।''

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় গোপন সূত্রে তারা জানতে পারে যে, বালিয়াডাঙায় দু’দলের মধ্যে মাদকের কারবার হবে। এই খবর পেয়ে দু’দলে ভাগ হয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাদা পোশাকের পুলিশের একটি দল দুই মাদক কারবারির সঙ্গে ডিল করা শুরু করে। আরেকটি দল কিছুটা দূরে দুষ্কৃতীদের ধরার জন্য ওঁত পেতেছিল। পুলিশ সূত্রে খবর, সেই সময় দুই মাদক কারবারির সন্দেহ হওয়ায় পালানোর চেষ্টা করে তারা। তখনই পুলিশের উদ্দেশে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেইসময় রাজীব শেখ নামে এক কিশোর রাস্তা দিয়ে যাচ্ছিল। দুষ্কৃতীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পেটে লাগে। এরপর গুলিবিদ্ধ কিশোরকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।  মৃত কিশোরের আত্মীয় রফিকুম ইসলাম ঘটনা প্রসঙ্গে বলেন, ''আমরা ফাঁড়ি থেকে খবর পাই, কে গুলি করল কেন গুলি করল জানি না।''

এদিকে ধাওয়া করে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল ও ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, মাদক কারবারে আর কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget