এক্সপ্লোর

Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

Mamata Banerjee: অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব হারিয়ে বাঁচার চেষ্টা করছেন তাঁর লোকজনদের নিয়ে। এটা আগে তিনি অহঙ্কারে, দম্ভে বোঝেননি।'

কলকাতা : বিদ্রোহী নেতারা দলে ফিরতে চাইলে, তাঁদের ১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে বলে ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার ইসলামপুরের সভায় ভার্চুয়ালি এই বার্তা দেন তিনি। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছেন, 'এখনও যাঁরা ফিরতে চান, তাঁদেরকে আমি বলব, ১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে।' ফোনে এই বার্তা দিয়েছেন মমতা, আর মোবাইল ফোন মাইক্রোফোনের সামনে ধরে সেই বার্তা কর্মী সমর্থকদের শুনিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

মমতার এই বার্তা দেওয়ার প্রসঙ্গে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেছেন, 'আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন, আমি শুধু তাঁকে এটুকুই বলব, আপনি কর্মীদের ডাক না দিয়ে আগে বোঝার চেষ্টা করুন সম্পূর্ণ ক্ষমতা আপনার হাতে ছিল। চূড়ান্ত ক্ষমতা, বোধহয় হিটলারের থেকেও বেশি ক্ষমতা চালিয়েছিলেন। কর্মীরা কীসের ভরসায় যাবে? রাজনীতি যে জায়গায় যাচ্ছে, তাতে বোধহয় ভাবার সময় হয়ে এসেছে, যে পলিটিক্সটা আদৌ আর করা যাবে কিনা।' 

কলকাতায় বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, 'স্ত্রী'কে খুন করে আত্মঘাতী স্বামী', তদন্তে অনুমান পুলিশের 

অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব হারিয়ে বাঁচার চেষ্টা করছেন তাঁর লোকজনদের নিয়ে। এটা আগে তিনি অহঙ্কারে, দম্ভে বোঝেননি। এটা হওয়ার ছিল, তাই হয়েছে।' 

পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর 

রাজ্যের ক্ষমতা গেছে। দল ভেঙে খানখান। দলের নাম ও প্রতীক ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। দলীয় তহবিলের ব্যবহারও নিয়ন্ত্রিত করে দিয়েছে আদালত। এই আবহে বিদ্রোহীদের দলে ফিরতে আল্টিমেটাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঁধে দিলেন ১৫ দিনের ডেডলাইন। রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে সাংগঠনিক-সভা ছিল মমতা-তৃণমূলের। সেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তা মাইক্রোফোনের সামনে ধরেন৷ সেখানেই এই বার্তা দেন তিনি। মমতা বলেছেন, 'যাঁদের আপনারা জিতিয়েছেন ভরসা করে, তাঁদের টাকা দিয়ে কিনে নিয়েছে। এরা বেইমান, এরা গদ্দার, এরা বিশ্বাসঘাতক। এদের কোনও ক্ষমা করবেন না। এখনও যাঁরা ফিরতে চান, তাঁদেরকে আমি বলব, ১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে। আর যদি না পারেন, কোনও ব্যাপার নেই, আমরা আমাদের জন্য করে নেব।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget