এক্সপ্লোর

Mamata Modi Letter : RG কর আবহে মোদিকে আবার চিঠি মমতার...'স্পর্শকাতর বিষয়ে কোনও জবাব পেলাম না'

Mamata Banerjee To Narendra Modi : এর আগে ২২ অগাস্ট মুখ্যমন্ত্রী চিঠ দিয়েছিলেন মমতাকে। সেই  চিঠির উত্তর না পেয়েই দ্বিতীয় চিঠি লেখেন মুখ্যমন্ত্রী।

আশাবুল হোসেন, কলকাতা  : আর জি কর-কাণ্ডের আবহে ফের একবার প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'রাতারাতি নোটবন্দি করতে পারলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন?' গত বুধবার মেয়ো রোডের সভআ থেকে ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার পক্ষে সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই মঞ্চে উঠে ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল পাস করানোর কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ২ দিন বাদ দিয়েই মোদিকে দ্বিতীয় চিঠি দিলেন মমতা। 'দাবি এক, দফা এক, ধর্ষণ বিরোধী আইন' স্লোগান তোলেন অভিষেক। 

বুধবার, মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'আমি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব, বিধানসভায় স্পিকারকে বলে এবং আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আগামী ১০ দিনের মধ্যে, ফাঁসি, ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাস করে রাজ্যপালের কাছে পাঠাব' 

ফের একবার ধর্ষণের মতো অপরাধে কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে চিঠি লেখেন মমতা। এই নিয়ে মোদিকে দ্বিতীয়বার  চিঠি লিখলেন তিনি। সূত্রের খবর, এর আগে ২২ অগাস্ট মুখ্যমন্ত্রী চিঠ দিয়েছিলেন মমতাকে। সেই  চিঠির উত্তর না পেয়েই দ্বিতীয় চিঠি লেখেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান,  '২২ অগাস্ট প্রথম চিঠি লিখেছিলেন,  কিন্তু এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কোনও জবাব পেলাম না'। তাই আবার এই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। 

গত ২২ অগাস্ট একটি চিঠিতে মমতা লেখেন 'গোটা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। কিছু ক্ষেত্রে ধর্ষণের পর খুনও করা হচ্ছে। এ নিয়ে যে পরিসংখ্যা উঠে আসছে, তা ভয়ঙ্কর। পরিসংখ্যান বলছে, প্রতিদিন দেশে ৯০টি করে ধর্ষণের ঘটনা ঘটে। এতে গোটা দেশ এবং সমাজের বিবেকবোধ এবং আত্মবিশ্বাসও কেঁপে উঠেছে। আমাদের সকলের কর্তব্য এই অপরাধে ইতি টানা, যাতে দেশের মহিলারা নিরাপদ এবং সুরক্ষিত বোধ করেন'।  কিন্তু এই চিঠির কোনও উত্তর পাননি তিনি। তাই এই নতুন চিঠি। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Viral Audio Clip: ছিটেফোঁটা সমবেদনাও নেই গলায়, এভাবে দুঃসংবাদ দেয় কেউ? RG কর ভাইরাল অডিও নিয়ে প্রশ্ন মনোবিদদের

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget