এক্সপ্লোর

Mamata Banerjee : 'আমি অলরেডি খবর পেয়েছি', প্ল্যান ওয়ান, টু, থ্রি-র কথা বলে দলীয় কর্মীদের সতর্কবার্তা মমতার

TMC News : ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলনেত্রী।

কলকাতা : 'যদি সত্যি মানুষের ভোটে জিততে চান সবার ভোটাধিকার ফিরিয়ে দিন।' ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, "আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান সবার ভোটাধিকার ফিরিয়ে দিন। ওনলি ওয়ান পয়েন্ট। আমরা আর কিছু চাই না। আমরা একটাই পয়েন্টে লড়ছি। সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, তাঁরা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন। তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দিন।" এদিন ফের একবার এসআইআর ইস্যুতে সরব হন তৃণমূলনেত্রী। একযোগে নিশানা শানান বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি বলেন, "এদের প্ল্যান ওয়ান হচ্ছে, ভোটার কাটা। ভোট পর্যন্ত কাটবে। প্ল্যান টু হচ্ছে, ইভিএম কারচুপি। আমি অলরেডি খবর পেয়েছি। তার প্রিকওশনও আমরা নেব। খুব সিরিয়াসলি দেখতে হবে। নম্বর থ্রি, যখন দেখবেন কাউন্টিং বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই...বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে। যাতে মানুষের কাছে ভুল বার্তা যায়। আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে। যাতে তাঁরা ভয় পান।"

এরপরই বিজেপি বিরুদ্ধে সুর সপ্তমে চড়ান তৃণমূলনেত্রী। তিনি বলেন, "মনে রাখবেন ওদের সঙ্গে আছে ইডি, ওদের সঙ্গে আছে সিবিআই। ওদের সঙ্গে আছে ইনকাম ট্যাক্স, সিআইএসএফ। ওদের সঙ্গে আছে বিএসএফ, এসএসবি। ওদের সঙ্গে সব এজেন্সি ভাইরা আছে। কিন্তু,যতই এজেন্সি থাকুক, আমরা বলি, যতই দেখাও ইডি-সিবিআই, '২৬-এর ভোটে করবে বাইবাই। অফিসারদের ভয় দেখাচ্ছেন যারা তাঁদের বলব, মূর্খের স্বর্গে বাস করছেন। এখানকার মানুষ মাথা নত করবে না। সব তো জোর করে ভয় দেখিয়ে দখল করিয়ে নিয়েছে। তাই বাংলার জন্য হয়েছে হ্যাংলা। রাজনৈতিক হ্যাংলা।"

নাম না করে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, "আর মে মাসের পরে দুই মাস আপনি একটু জবরদস্তি করবেন, ট্যাক্টফুলি হ্যান্ডেল করে নেবেন অফিসাররা। তারপরে আপনি নিজে কোথায় থাকবেন ঠিক নেই, আপনি মে-র পরেও ব্যবস্থা নেবেন। যেন সুপার গড হয়ে গেছেন। স্পাইডারম্যান হয়ে গেছেন। ভোটারদের ভোলাচ্ছেন, আর অফিসারদের ভয় দেখাচ্ছেন। ভয় দেখানোর মাস্টার। একদিন আপনাকে মানুষের পায়ে পড়তে হবে। তার কারণ গণতন্ত্রে মানুষ সবচেয়ে বড়। আপনাদের মতো লোক থাকলে গণতন্ত্রের সর্বনাশ হয়।"  Mamata Banerjee

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget