এক্সপ্লোর

Mamata Banerjee : 'অনেক মানুষের কর্মসংস্থান হবে', সিঙ্গুরের সভা থেকে আশ্বাস মুখ্যমন্ত্রীর; '৭৭ একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক'

PM Narendra Modi : দিনকয়েক আগে সেখানে দাঁড়িয়েই আসল পরিবর্তনের ডাক দিয়ে গেছেন নরেন্দ্র মোদি।

সিঙ্গুর : ২০১১-র বিধানসভা ভোটে রাজ্য় রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর। দিনকয়েক আগে সেখানে দাঁড়িয়েই আসল পরিবর্তনের ডাক দিয়ে গেছেন নরেন্দ্র মোদি। যদিও শিল্পের কী হবে ? তা নিয়ে আশার কোনও কথা শোনাতে পারেননি প্রধানমন্ত্রী। এর ১০ দিন পর আজ সিঙ্গুরে সভা করে শিল্প ও কর্মসংস্থানের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে', বলে আশ্বাস দেন তিনি। 

মুখ্যমন্ত্রী বলেন, "এই সিঙ্গুরে আজও মানুষ মাসে টাকা পায়...যারা জমি হারিয়েছিলেন। সম্পূর্ণ খাদ্যসাথী পায়, স্বাস্থ্যসাথী পায়, উন্নয়ন পায়। ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষিবাজার, লক্ষ্মীর ভাণ্ডার সবকিছুই আছে। তা সত্ত্বেও কর্মসসংস্থানের লক্ষ্যে এখানে ৮ একর জমির উপর ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। ২৮টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে ২৫টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে। কৃষিও চলবে, শিল্পও চলবে। কৃষি জমি দখল করে নয়। আর একটা প্রকল্প আমরা নিয়েছি। এসএআইপি-র  আওতায়। ৭৭ একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যারহাউস তৈরি করছে। যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। যেটা আমরা ইতিমধ্যে ক্লিয়ার করেছি। আমরা মুখে বলি না, কাজে করি।"

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে, জেলাগুলিকে কতটা গুরুত্ব দেওয়া হবে, কোন কোন শিল্পকে সামনের সারিতে নিয়ে আসা হবে, তার ঢালাও প্রতিশ্রুতি দিয়ে গেছেন প্রধানমন্ত্রী। কিন্তু, সিঙ্গুরে শিল্পের কী হবে ? ফিরবে টাটারা ? বড় কারখানা হবে ? শোনার অপেক্ষায় ছিলেন সিঙ্গুরবাসী। কিন্তু শেষমেশ তার বদলে অন্য় কথা শুনতে হয় তাঁদের। বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে শিল্পের স্বপ্ন দেখেছিলেন। কারখানা হয়নি...তিন ফসলি জমিতে আজ চাষও ঠিকমতো হয় না। বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত। কিন্তু তাঁর স্বপ্ন নিয়ে বিতর্ক-রাজনীতি-আলোচনা আজও চলছে। সিঙ্গুরে না হল শিল্প, না হল কৃষি। এই নিয়ে দুঃখ-আক্ষেপ দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে সিঙ্গুরে এলেন প্রধানমন্ত্রী। একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন, এরপর পাল্টানোর কথা বলে চলে গেলেন। কিন্তু সিঙ্গুরে শিল্প নিয়ে একটি শব্দও বলেননি প্রধানমন্ত্রী। আর এতেই ক্ষোভে ফুঁসছেন সিঙ্গুরের কৃষকদের একাংশ। ধনঞ্জয় ধারা নামে সিঙ্গুরের এক কৃষক বলেন, "বলছে পাল্টাতে হবে। কী, জমি পাল্টাবে? না মমতা ব্যানার্জি পাল্টাবে বুঝতে পারলাম না।"
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget