এক্সপ্লোর

TMC News: ‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন, দেখি কত হিম্মত’, বললেন মমতা, অভিষেকের বাড়িতে পৌঁছলেন

Mamata Banerjee: সকাল হতেই অভিষেকের বাড়িতে ছুটলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

কলকাতা: জন্মদিনের রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রণক্ষেত্র পরিস্থিতি। সকাল হতেই তাঁর বাড়িতে ছুটলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে পুলিশের বিরুদ্ধে জোরজুলুমের অভিযোগ তুললেন তিনি। গভীর রাতে গুন্ডামি চালানো হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি। জনবিস্ফোরণ ঘটলে পরিস্থিতি বেগতিক হতে পারে বলে হুঁশিয়ারিও দিলেন। (Mamata Banerjee)

শনিবার কালীঘাট থেকে বেরোন মমতা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, "সারারাত কাজ করতে দেয়নি পাড়ার ক্লাবে। রাস্তার উপরে যে পুজো হচ্ছে, তা বেআইনি। ওখানে কখনও পুজো হতো না। যাতে আমাদের পুজোয় কে আসতে না পারে। জোরজুলুম চলছে। কত বুলডোজার আছে আপনাদের? আমাদের বুকের উপর চালিয়ে দিন, আমাদের শরীরের উপর চালিয়ে দিন। আমরাও দেখতে চাই। হিম্মত থাকলে আসুন, আমি এসেছি। আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেখান।" (TMC News)

আরও পড়ুন: ‘আরশোলা’, ‘ছারপোকা’, ‘দিমাগী নকশাল’দের সাফ করে দিতে নির্দেশ শুভেন্দুর, ABVP-কে বললেন, 'ব্লিচিং, ফিনাইল যা লাগে দেব'

কালীঘাট থেকে এর পর সোজা অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা। সেখানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, "আমাদের সুরক্ষা, নিরাপত্তা এখন বিপদের মুখে। গুন্ডামি চলছে। রাত ২টোয় এসে...জনগণের সামনে বলছি, রাত ২টোয় লুম্পেন নিয়ে এসে হামলা করছেন কেন? যা করে বেড়াচ্ছে...নতুন একজনকে আনা হয়েছে। আমি সব জানি।"

পুলিশের উদ্দেশে মমতা আরও বলেন, "আমি সব জানি বলাইবাবু। আপনার কী কী ক্ষমতা, আর কত প্রোমোশন আপনি পাবেন। আপনি পান। আপনার পরিবার ভাল থাকুক, সুস্থ থাকুন। আপনাকে কালীপুজোর শুভেচ্ছা। কিন্তু মনে রাখবেন, জনরোষের বিস্ফোরণ ঘটলে কেউ...মেয়েদের বলব, এগিয়ে আসুন। এগিয়ে আসুন বঞ্চিত, লাঞ্ছিতরা। তাঁদের কাছে জোট বাঁধার অনুরোধ থাকবে।"

আরও পড়ুন: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ

অভিষেকের বাড়িতে হামলার প্রসঙ্গে মমতা বলেন, "পুলিশকে নিয়ে অত্যাচার চালানো হয়েছে। দলের কাজ চলছিল। বাড়িতে পুজোর প্রস্তুতি চলছে।কিডন্যাপ করতে এসেছিল। বেআইনি হচ্ছে।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র হয়ে ওঠে কালীঘাট। বিজেপি এবং মমতা-তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়। অভিষেকের ব্যানার, ছবি, পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। চলে স্লোগান, পাল্টা স্লোগান। পুলিশের সামনেই দুপক্ষের হাতাহাতি, মারামারি শুরু হয়। পুলিশের সামনেই পাথর ছোড়া হয় বলে অভিযোগ তুলেছেন অভিষেক। অনেকে জখম হন। সকাল পর্যন্ত প্রতিবাদ অবস্থান বিক্ষোভ করেন তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

District News: ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Govt Employee: সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget