এক্সপ্লোর

Mamata Banerjee: 'গাঙ্গুলি, না ডাংগুলি...', চাকরি বাতিল নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে নিশানা মমতার, কৃতজ্ঞতা জানালেন শুভেন্দু

Abhijit Gangopadhyay: সুপ্রিম কোর্টের রায়ের পর বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন, আর সেখানেই অভিজিৎকে নিশানা করেন তিনি।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে শীর্ষ আদালত। আদালতকে সম্মান জানালেও, পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আদালতের এই রায় মানতে পারছেন না তিনি। আর সেই নিয়ে কথা বলতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছন মমতা। (Mamata Banerjee)

সুপ্রিম কোর্টের রায়ের পর বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন, আর সেখানেই অভিজিৎকে নিশানা করেন তিনি। মমতা বলেন, "হাইকোর্টের এই রায়টা যিনি দিয়েছিলেন, তিনি এখন বিজেপি-র সাংসদ। বিচারব্যবস্থা ছেড়ে সাংসদ হয়েছেন, গাঙ্গুলি, না ডাংগুলি। আমি ঠিক আসল নাম জানি না, পরে জেনে নেব, সরি। ঠিক মতো নাম জানি না। আজ তাঁরা কোন মুখে বড় বড় কথা বলেন। তাঁদের দায়বদ্ধতা নেই!" (Abhijit Gangopadhyay)

যদিও অভিজিৎকে নিশানা করা নিয়ে মমতাকে একহাত নেন রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "আজকের দিনে সবচেয়ে কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাব অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যিনি চাকুরিজীবনের কয়েকটা মাস ছেড়ে দিয়ে, মোদিজির সৈনিক হিসেবে তৃণমূলের চ্য়ালেঞ্জ গ্রহণ করেছিলেন। তৃণমূল বলেছিল, 'ঠান্ডা ঘরে বসে অনেক কিছু হয়, আসুন ময়দানে দেখা হবে'। তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে, পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে। ধন্য যে আমরা তাঁকে জিতিয়েছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়ে আমি আঙুলে কালি লাগাতে পেরেছিলাম, আমি কৃতার্থ। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ, তাঁর মন্ত্রিসভার গ্রেফতারিই সমাধান।"

চাকরি বাতিল হওয়া নিয়ে এদিন সরাসরি মমতাকে দায়ী করেন সুকান্ত। অযোগ্যদের জন্যই যোগ্যদের চাকরি গিয়েছে বলে যেমন দাবি করেন, সেই সঙ্গে ২৬ হাজার চাকরি চলে যাওয়ার জন্য মমতাকে দায়ী করেন। সেই নিয়ে মমতা বলেন, "এত মানুষের চাকরি পাওয়ার পর বিজেপি-র মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, সরি আমি ওঁর নাম নিতে চাই না। আমি দেখেছি। বলেছেন, অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে, তার জন্য না কি আমি দায়ী! তা আপনারা যখন মামলা করলেন, একবারও ভাবলেন না কারা যোগ্য, কারা অযোগ্য! সেটা সরকারকেও ভাবতে দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন নিশানা করা হবে? বাংলার ছেলেমেয়েরা কী দোষ করেছে? এখনও ১ লক্ষ শূন্যপদ রয়েছে। এই মামলার জন্য করতে পারছিলাম না।"

সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, "আমি অবাক হয়ে যাই, এখানে মামলা করেছিলেন বিকাশবাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বড় আইনজীবী। কেন তিনি এখনও নোবেল পুরস্কার পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি সুপারিশ করব।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget