এক্সপ্লোর

Mamata Banerjee: ‘সব এজেন্সি আপনাদের হাতে, সাহস থাকলে কালই নির্বাচন করান’, মোদির সভার পর চ্যালেঞ্জ মমতার, সুকান্ত বললেন, ‘দম বোঝা যাবে’

Narendra Modi: বৃহস্পতিবার আলিপুরদুয়ারে মোদির সভাতেই নির্বাচনী আঁচ টের পাওয়া যায়।

কলকাতা: বিধানসভা নির্বাচনে এখনও একবছর বাকি। কিন্তু বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে নির্বাচনের দামামা বেজে গেল কার্যত। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় Operation Sindoor-এর ন্যায়, বাংলায় Operation Bengal-এর ডাক দিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এখন নির্বাচন করলেও তাঁরা প্রস্তুত বলে জানালেন। (Mamata Banerjee)

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে মোদির সভাতেই নির্বাচনী আঁচ টের পাওয়া যায়। আর তার পরই নবান্ন থেকে কড়া জবাব দিলেন মমতা। তিনি বললেন, "ওঁর (নরেন্দ্র মোদির) মন্ত্রী বলছেন, অপারেশন বাংলা করবেন। চ্যালেঞ্জ করছি। সাহস থাকলে কালই নির্বাচন করান। আমরা প্রস্তুত। আপনাদের চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত বাংলা। বাংলা কখনও বিজেপি-র হাতে যাবে না। বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, রামকৃষ্ণ, নেতাজির।" (Narendra Modi)

এদিন আলিপুরদুয়ারের সভায় রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন মোদি। বলেন, "তৃণমূল সরকার আপনাদের নিয়ে এত নির্মম কেন? নির্মমতার যত উদাহরণ দিই, ততই কম।" সেই মমতা বলেন, "বাংলা নির্মম নয়, বাংলা মানবিক সরকার। মোদির সরকার জুমলা সরকার। এত বছর রাজত্ব করে দেশকে কী দিয়েছেন? ভারত ধর্মনিরপেক্ষ দেশ। ম্যাডাম সোফিয়াকে দেখেছি। মোদিজি বিভাজন চান।"

Operation Sindoor নিয়ে মোদি রাজনীতি করছেন, সেনার কৃতিত্বকে নিজের বলে দাবি করে আত্মপ্রচার করছেন বলেও অভিযোগ তোলেন মমতা। যে সময় মোদি এইসব দাবি করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান মমতা। তাঁর কথায়, "মনে রাখবেন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধীদের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও রয়েছেন। বিদেশে দেশের হয়ে, সন্ত্রাসের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন তিনি। আর সেই সময় প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিজেপি-র নেতা হিসেবে এখানকার সমালোচনা করছেন। বাংলায় Operation Sindoor করবেন বলছেন, মানে জঙ্গিদের সঙ্গে বাংলার মাটিকে মিলিয়ে দিলেন! বাংলার সম্মানকে মাটিতে মিশিয়ে দিলেন। যা ইচ্ছে তা করতে পারেন উনি! দেশকে সম্মান করি,কিন্তু আত্মসম্মানের সঙ্গে আপস করব না। আমাদের দলের সাংসদ বিদেশে দেশের হয়ে গলা চড়াচ্ছেন, আর উনি এখানে এসে বাংলাকে গালি দিচ্ছেন, বাংলার সম্মান নিয়ে খেলা করেন। Operation Bengal করবেন! কালই নির্বাচন করুন। সব এজেন্সি তো আপনাদের হাতে!" বিজেপি-কে জুমলা পার্টি বলেও এদিন কটাক্ষ করেন মমতা।

মমতার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে সুকান্ত বলেন, "নির্বাচনের সময় আসতে দিন। বোঝা যাবে কার, কত দম। বলুন না একবার যে তৃণমূলের নেতারা বুথ জ্যাম করবেন না, ছাপ্পা মারবেন না, মুসলিম লেলিয়ে দেবেন না। এভাবে ভোট করে দেখান। দেখি কত দম।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget