এক্সপ্লোর

Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

TMC News : এই কর্মসূচি নিয়েও সম্প্রতি 'কালীঘাট তৃণমূল' এবং 'ঋতব্রত-তৃণমূলে'র মধ্যে টানাপোড়েন দেখা গেছে।

কলকাতা : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? কীভাবে কোথায় হবে ? তা নিয়ে চর্চা চলছে। কারণ, এই কর্মসূচি নিয়েও সম্প্রতি 'কালীঘাট তৃণমূল' এবং 'ঋতব্রত-তৃণমূলে'র মধ্যে টানাপোড়েন দেখা গেছে। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ হচ্ছে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে BNS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই আবহে ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে দল কী করবে তা ফেসবুক লাইভে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বললেন, "২১ জুলাই হবে শহিদ স্মরণে। আমরা অনুমতি চেয়েছি। কোনও অনুষ্ঠানেই আমাদের পুলিশ অনুমতি দিচ্ছে না। ক্যান ইউ ইমাজিন, পুলিশ কখনো বলতে পারে যে অগাস্ট পর্যন্ত কলকাতায় কোনও ব়্যালির অনুমতি দেওয়া হবে না ? সেন্ট্রাল অ্যান্ড নর্থ। আরে এ আবার কী কথা ! পুরো গণতন্ত্রের কণ্ঠরোধ ? গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার। এখানে কোনও ১৪৪ নেই। এখানে কোনও সাম্প্রদায়িক অশান্তি নেই। তো কেন করছেন এসব ? শুধু তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানকে ভেস্তে দেওয়ার জন্য। শুনুন, রিকশয় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না। আমি সব কারসাজি জানি। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় কোনও বাধাই কোনও বাধা মানে না। দেখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই ২১ জুলাই হবে। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। সন্ত্রাসের বাঁধ ভাঙো। শহিদ স্মরণে এসো। কোনখানে আসবেন সেটা আমরা পুলিশকে অনুমতি চেয়েছি, অনুমতি পেয়ে গেলে জায়গাটা জানিয়ে দেব।" 

২১ জুলাই। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর, সেই ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়েও 'কালীঘাট তৃণমূল' এবং 'ঋতব্রত-তৃণমূলে'র মধ্যে টানাপোড়েন চলছে। যদিও, এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ হচ্ছে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পুলিশ। এই অবস্থায়, ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করেন কালীঘাট-তৃণমূলের সদস্যরা। ফিতে হাতে রাস্তা মাপজোক করেন তাঁরা। 

এনিয়ে বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, "২০১১ সালে তো ব্রিগেডে গেছিলেন। এবারেও চলুন না ব্রিগে়ডে যাই। দম আছে ? আপনি অ্য়াপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতে নিয়ে চলে যাবেন? মামারবাড়ি নাকি? ফিতে নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? অনুমতির জন্য় আবেদন করবেন, কোথায় দেব বলে দেব।"

এসবের মধ্যেই কুণাল ঘোষদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। নোটিস পাঠায় পুলিশ। সেইমতো হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দেন কুণাল ঘোষ।

ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে BNS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। বউবাজার, হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্ড সদর দফতরের অধীনে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় ১৬৩ ধারা কার্যকর থাকবে। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget