এক্সপ্লোর

Narendra Modi Rally: 'সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি'? মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যকে নিশানা করে এই আক্রমণ মোদির?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'খোলাখুলি ধমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, এক বিশেষ সম্প্রদায় মিলে আপনাদেরকে শেষ করে দেবে। সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি?'

কলকাতা: বিধানসভা ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শনিবার ব্রিগেড থেকে যা নিয়ে কড়া আক্রমণ শানালেন নরেন্দ্র মোদিও। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বলেছিলেন, 'আমরা আছি বলে না আপনারা সবাই ভাল আছেন। আর যদি আমরা না থাকি, কোনও দিন সেরকম আসে, এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম বারোটা বাজিয়ে। যদি নিজেদের ১৩ টা বাজাতে না চান বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না।' 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'খোলাখুলি ধমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, এক বিশেষ সম্প্রদায় মিলে আপনাদেরকে শেষ করে দেবে। সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি? কোটি কোটি বাঙালিকে খুন করার কথা., আপনার মুখো শোভা পায় না। আমি জানতে চাই, তারা কারা, যারা তৃণমূল সরকারের ইশারায় কোটি কোটি লোককে শেষ করে দেবে।' 

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'উনি মনে হয় জানেন না, উল্টো দিকে থাকা সম্প্রদায়টাও জোট বেঁধে ফেলেছে। কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই ধরনের মুখ্যমন্ত্রীর মুখেই সাজে। কারণ তিনি সবসময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন'। এমনকী। সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'মুখ্যমন্ত্রীর যে বিবৃতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হওয়া উচিত। সেটা শুধু অসাংবিধানিক নয় সামাজিক অস্থিরতা তৈরি করার একটা প্রবল প্রচেষ্টা'। 

এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সফরে আসা রাষ্ট্রপতিকে অসম্মান করেছে তৃণমূল সরকার। এই অপমান শুধু দ্রৌপদী মুর্মুর শুধু নয়, কোটি কোটি আদিবাসী মানুষের অপমান। ব্রিগেড সমাবেশে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। রাজ্যের মানুষই এর জবাব দেবে বলে হুঁশিয়ারি। 

রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফরে বিতর্ক নিয়ে নরেন্দ্র মোদি বলেন, 'এই তৃণমূল সরকার সব সীমা পার করে গিয়েছে। তারা শুধু দ্রৌপদী মুর্মুকে অপমান করেনি, কোটি কোটি আদিবাসীকে অপমান করেছে। বাংলার মানুষ তৃণমূল সরকারকে এর জবাব দেবে। নির্মম সরকারকে এর জবাব দেবে। কিছুদিন আগে আদিবাসী সমাজের মেয়ে, মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলায় এসেছিলেন। কিন্তু অহঙ্কারে ডুবে থাকা এই নির্মম সরকার সেই অনুষ্ঠানে শুধু না যাওয়াই নয়, অসহযোগিতা করে সেই অনুষ্ঠানের আয়োজনকে শেষ করে দিয়েছে। কারণ, এক আদিবাসী মহিলা এত বড় পদে আছেন। তৃণমূল সরকারের তা সহ্য হয়নি। ' 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget