এক্সপ্লোর

Mamata Banerjee : 'বিধানসভা থেকে রবীন্দ্র রচনাবলী নিয়ে...' মমতার বিরুদ্ধে বড় অভিযোগ গ্রন্থাগারমন্ত্রীর, শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি

বিধানসভা থেকে বই নিয়ে বই ফেরত না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ

 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম :  বিধানসভা থেকে বই নিয়ে বই ফেরত না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।  মন্ত্রী জানান, একজন পাঠক বই ফেরত না দিলে তার বিরুদ্ধে যে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সেই পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা যে সব অপ্রয়োজনীয় বই লাইব্রেরিতে রেখে ছিলেন তা সরিয়ে ফেলা হবে। তার জায়গায় রাষ্ট্রবাদী বই রাখা হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিয়েও বই লাইব্রেরিতে রাখা হবে।

প্রাক্তন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিধানসভা থেকে রবীন্দ্র রচনাবলী নিয়ে, তিনি সেই বই ফেরত দেননি ।  এই অভিযোগকে ঘিরে যথেষ্ট জলঘোলা হয়েছে।  তারই মধ্যে মঙ্গলবার, সিউড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সেখানে তিনি জানিয়ে দেন লাইব্রেরি গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও সিদ্দিকুল্লা চৌধুরীদের বই কিনতে বাধ্য করা হত। আগের রাজ্য সরকার এসব কাজ করত চাপ দিয়ে। এখন থেকে তা আর হবে না। 'এপাং ওপাং ঝপাং থাকবেনা। বরং রাষ্ট্রবাদী বই থাকবে লাইব্রেরিতে। ' বলেন মন্ত্রী।  

গৌরী শঙ্কর ঘোষ বলেন, রাজ্যের  বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমন একটি নতুন বাংলা গড়তে চান, যেখানে আইনের চোখের সামনে প্রত্যেক মানুষ সমান এবং কোনও বৈষম্য থাকবে না। সেই নিরিখে বই ফেরত না দিলে, অন্যান্য সাধারণ মানুষের জন্য যা নিয়ম,সেই নিয়মই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। উনি বই নিয়ে ফেরত না দিয়ে থাকলে ওঁকেও নিয়ম অনুসারেই শাস্তি পেতে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন,শ্যামাপ্রসাদই সেই ব্যক্তি যিনি বাংলাকে রক্ষা করেছিলেন। তা না হলে বাংলা এখন পাকিস্তানের অংশ হয়ে যেত। তাই তাঁর লেখা বই এবং তাঁকে নিয়ে লেখা বই গ্রন্থাগারে থাকবে।  

প্রসঙ্গত উল্লেখ্য , ২০২৫ সালে,  রাজ্যের স্কুলের লাইব্রেরিতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রাখতেই হবে বলে একটি নিয়ম জারি হয়। বলা হয়, স্কুলে রাখতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা  ১৯টি বই। তৎকালীন রাজ্য সরকার জানিয়ে দেয়, আইনস্টাইন, বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দর সঙ্গে  মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখতে হবে।  রাজ্য সরকারের পাঠানো আবশ্যিক বইয়ের তালিকায় বলা হয়, ৫১৫টি বই স্কুলকে কিনে রাখতে হবে লাইব্রেরিতে। তার মধ্যে ১৯টি বই মমতা বন্দ্যোপাধ্যায়ের 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget