এক্সপ্লোর

TMC Programme: 'প্রয়োজনে আমাদের বলত, আমরাই খুলে দিতাম', মঞ্চ খোলা নিয়ে দাবি মমতার; যদিও সেনা বলছে...

TMC News: বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে গান্ধীমূর্তির কাছে প্রতি সপ্তাহের শনি ও রবিবার প্রতিবাদ কর্মসূচি দেখায় তৃণমূল কংগ্রেস। সেই মঞ্চ খুলে দেওয়ায় ক্ষুব্ধ মমতা। 

কলকাতা : মেয়ো রোডে তৃণমূলের অস্থায়ী প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়া নিয়ে সেনার সঙ্গে সংঘাত রাজ্যের শাসক দলের। আধখোলা মঞ্চেই হাজির হয়ে একযোগে বিজেপির পাশাপাশি সেনার বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায়, সেটা নিয়ে সন্দেহ জাগে।" "সেনাকে দোষ দিচ্ছি না" বলে মন্তব্য করেও মমতা বলেছেন, "আপনারা বিজেপির কথায় করেছেন। দিল্লির কথায় করেছেন। দিল্লির প্রতিরক্ষামন্ত্রীর কথায় করেছেন।" যদিও তৃণমূলের প্রতিবাদ মঞ্চ কেন খুলে দেওয়া হয়েছে তা নিয়ে বিবৃতি জারি করেছে সেনা। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, 'সুপ্রিম কোর্টের নির্দেশে দু'দিনের জন্য ময়দান এলাকায় অনুমতি দিয়েছিল ভারতীয় সেনা (লোকাল মিলিটারি অথরিটি, কলকাতা)।৩ দিনের বেশি অনুষ্ঠান হলে প্রতিরক্ষামন্ত্রক থেকে অনুমতি নিতে হবে। অনুষ্ঠানের জন্য দুই দিনই অনুমতি দেওয়া হয়, কিন্তু প্রায় এক মাস ধরে মঞ্চ বাঁধা রয়েছে। অস্থায়ী কাঠামো খুলতে আয়োজকদের বেশ কয়েকবার রিমাইন্ডার পাঠানো হয়েছিল, কিন্তু তাও সরানো হয়নি। কাঠামো সরাতে কলকাতা পুলিশকে জানিয়েছিল ভারতীয় সেনা।' 

সেনা মঞ্চ খুলে দেওয়ার পর সেখানে হাজির হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে। স্টেজ ভেঙে দিয়েছে। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। তার কারণ, উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু, আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায়, সেটা নিয়ে সন্দেহ জাগে। এখানে গাড়ি চলাচলের কোনও অসুবিধা নেই। কোনও রাস্তা বন্ধ নেই। আমাদের কর্মসূচি শনি ও রবিবার দুই দিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে অনুষ্ঠান করে। তার জন্য আমাদের অনুমতিও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলত। পুলিশ বাহিনীকে বলত। দরকার হলে পুলিশ বাহিনী আমাদের পার্টির সঙ্গে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত। আমরাই খুলে দিতাম। আমরা অন্য জায়গায় শিফ্ট করতে পারতাম। কিন্তু, সেটা না করে মহাত্মা গান্ধী যিনি আমাদের দেশের সবচেয়ে বড় নেতা, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু, আমি যখন আসছিলাম, তখন প্রায় ২০০-র মতো সেনা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, আপনারা পালাচ্ছেন কেন ? আপনারা আমার বন্ধু। আমরা আপনাদের নিয়ে গর্বিত। এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন। দিল্লির কথায় করেছেন। দিল্লির প্রতিরক্ষামন্ত্রীর কথায় করেছেন। এটুকু বুদ্ধি আমাদের আছে। আমি সেনাকে দোষ দিচ্ছি না। আমি বিজেপি দলটাকে দোষ দিচ্ছি।" কিছুক্ষণ আগে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছে সেনাবাহিনী। বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়া হয়। বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে গান্ধীমূর্তির কাছে প্রতি সপ্তাহের শনি ও রবিবার প্রতিবাদ কর্মসূচি দেখায় তৃণমূল কংগ্রেস। সেই মঞ্চ খুলে দেওয়ায় ক্ষুব্ধ মমতা। 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget