এক্সপ্লোর

Mamata Banerjee: বাংলা ভাষায় কথা বললে আটকে রাখা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

West Bengal News: পেটের টানে ভিন রাজ্যে গিয়েছেন কাজে। কিন্তি সেখানে গিয়েও শান্তি নেই। এবার ভিন রাজ্যে অত্যাচারের স্বীকার হচ্ছেন বাঙালি শ্রমিকরা। এমনটাই অভিযোগ তুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বাংলা ভাষায় কথা বললে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ তাঁর। শুধু তাই নয়, বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি নাগরিক বলা হচ্ছে বলেও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

কী অভিযোগ? 

পেটের টানে কাজে গিয়েও শান্তি নেই। এবার ভিন রাজ্যে অত্যাচারের স্বীকার হচ্ছেন বাঙালি শ্রমিকরা। ফের এই অভিযোগ তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে আটকে রাখা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? আজকেও রাজস্থানে ৩০০ লোককে আটকে রেখেছে। বাংলা ভাষায় যারা কথা বলেন তাঁরা কি অন্যায় করেছেন? যাঁরা গেছেন তাঁরা তো বৈধ নাগরিক। বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি নাগরিক বলা হচ্ছে। তাঁরা কেউ বাংলাদেশি নন, পশ্চিমবঙ্গের বাসিন্দা, বৈধ পরিচয়পত্র আছে। খুব ভয়ানক খেলা হচ্ছে, জানি না প্রধানমন্ত্রীর নজরে আছে কিনা।'' 

ভিন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের অভিযোগ এই প্রথম নয়। গত বছর অগাস্ট মাসে ওড়িশায় গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা সমস্যায় পড়েন। নবান্ন সূত্রে খবর মেলে, বাংলার বহু পরিযায়ী শ্রমিক ওড়িশার কয়েকটি জেলায় কাজের প্রয়োজনে গিয়ে হামলা এবং আক্রমণের মুখে পড়েছেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে ওড়িশার মুখ্যমন্ত্রীকে জানান তিনি। গত মাসেও এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহারে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চলছে বলে অভিযোগ করেন তিনি। ফেসবুকে তৃণমূল কংগ্রেসের তরফে পোস্ট করা একটি ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার কাছে খবর এসেছে ওড়িশায় বাংলায় কথা বললেই মারা হচ্ছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহারেও হয়েছে। আমরা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করব না। এখানেও দেড় কোটি বাইরের লোক আছে। যাঁরা কাজ করে। কারও হাতে তাস তুলে দেবেন না।''

এদিকে এই আবহে পরিযায়ী শ্রমিকদের রাজস্থানে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ইটাহারের তৃণমূল বিধায়ক। একটি ভিডিও পোস্ট করে, রাজস্থান পুলিশের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের। তাঁর অভিযোগ, "কাজের জন্য রাজস্থানে গিয়ে আটক বাঙালি শ্রমিক। বৈধ পরিচয়পত্র থাকা সত্বেও আটকে রাখা হচ্ছে। আটকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
IMD Weather Alert: ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
Suvendu Adhikari: কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget