এক্সপ্লোর

Mamata Banerjee: 'I.N.D.I.A'-কে আরও জোরদার করার বার্তা মমতার

Mamata On I.N.D.I.A Alliance: শহিদ মিনারে তৃণমূলের সংহতি দিবসের মঞ্চে কী বার্তা মমতার ?

কলকাতা: 'ইন্ডিয়া'-কে (I.N.D.I.A) আরও জোরদার করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। 'ভোট কেটে যারা বিজেপি কে জেতাতে পারে তাদের চিহ্নিত করুন। এটা আসলে বিজেপির পরাজয়। আমরা সিট শেয়ারিং পলিসি মানব। বিজেপি ধর্মের নামে সমাজে ভাগাভাগির চেষ্টা করছে। একা থাকলে বিজেপিকে হারানো সম্ভব নয়। সংঘবদ্ধ থাকলে তৃণমূল বিজেপিকে হারাবে', শহিদ মিনারে তৃণমূলের সংহতি দিবসের মঞ্চে বার্তা মমতার।

 ৩ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পরে 'ইন্ডিয়া' (I.N.D.I.A) জোটের বৈঠকও বাতিল হয় গতকাল।  মমতা, নীতীশ, অখিলেশ থেকে স্টালিন। একের পর এক নেতা গরহাজির হওয়ায় শেষমুহূর্তে খাড়গের ডাকা বৈঠক স্থগিত করা হয়। আজকের বদলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জোটের বৈঠকের সম্ভাবনা। বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Mamata Banerjee) আগেই জানিয়েছেন, তিনি কোনও আমন্ত্রণ পাননি। আগামীকাল থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন তিনি। মূলত ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের যাওয়া নিয়ে আগেই ধোঁয়াশা দেখা গিয়েছিল। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, তাকে এই বিষয়ে কেউ ফোন করেনি এবং এই বিষয়ে কেউ কিছু জানায়নি। এবং তিনি আরও জানান তাঁর উত্তরবঙ্গ সফরের কর্মসূচি রয়েছে। আগে জানলে সেই ভাবেই ভাবা হত। 'দিন ঠিক করার আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে কথা বলে নেওয়া উচিত ছিল', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন, নকশার অপেক্ষায় সেলাইয়ের সূচ, লভ্যাংশের অভাবে পট বদল বসিরহাটের 'আড়ি' শিল্পীদের

মূলত রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তীসগঢ়ে কংগ্রেসের ভরাডুবি।  আর এই ফলপ্রকাশের পরেই লোকসভা ভোটের আগে কি ধোঁয়াশা তৈরি হয়েছে ?  কোথায় গিয়ে দাঁড়াবে বিরোধীদের 'INDIA' জোটের গ্রাফ? উঠেছে প্রশ্ন।  ৩ রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হতেই তৃণমূল-নীতিশ কুমারের মতো 'INDIA' জোটের শরিকরা কংগ্রেসকে নিশানা করতে শুরু করে। এই আবহে বুধবার দিল্লিতে বৈঠক ডাকে কংগ্রেস।  এবার তো সেই জোট বৈঠকেই একের পর এক নেতারা হাজির থাকছেন না বলে জানাচ্ছেন। অসুস্থতার কারণ দেখিয়ে  জোটের বৈঠকে যাবেন না জানিয়েছেন নীতীশ কুমার ( Nitish Kumar ) । ঘূর্ণিঝড়ের তাণ্ডব, দুর্যোগের জন্য যেতে পারছেন না বলে জানিয়েছেন স্টালিন। অখিলেশ যাদবও ( Akhilesh Yadav )যাচ্ছেন না বৈঠকে। এরপর এখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানিয়েছেন তিনিও থাকছেন না এই বৈঠকে। থাকবেন না সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget