এক্সপ্লোর

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ইনস্টাগ্রাম পেজ হ্যাকড, দেদার মেসেজ পাঠাল হ্যাকাররা, তদন্তে পুলিশ

Mamata Banerjee's Instagram Hacked: থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সরাসরি মুখ্যমন্ত্রী' নামক সরকারি ইনস্টাগ্রাম পেজ এবার হ্যাকারদের কবলে। ওই পেজটি হ্যাক করা হয়েছে বলে খবর। বিধাননগর সাইবার থানায় অভিযোগ জমা পড়েছে সেই মর্মে। 'সরাসরি মুখ্যমন্ত্রী' ইনস্টাগ্রাম পেজটি হ্যাক করে সেখান থেকে বহু মেসেজ পাঠানোর অভিযোগ সামনে এসেছে। (Mamata Banerjee News)

সুবিধা-অসুবিধা এবং যে কোনও প্রয়োজনে যাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়, তার জন্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবা চালু করা হয়। ইনস্টাগ্রামে একটি পেজ খোলা হয়  ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামেই, যাতে সেখানে সরাসরি অভিযোগ-অনুযোগ জানাতে পারেন মানুষজন, নিজেদের বক্তব্য জানাতে পারেন। (Mamata Banerjee's Instagram Hacked)

'সরাসরি মুখ্যমন্ত্রী' নামক সরকারি ইনস্টাগ্রাম পেজটি হ্যাক করা হয়েছে বলে প্রথমে বোঝা যায়নি। বেশ কিছু পোস্ট এবং মেসেজ ঘিরে প্রথমে সন্দেহ দেখা দেয়। যাঁরা 'সরাসরি মুখ্যমন্ত্রী' নামক সরকারি ইনস্টাগ্রাম পেজটি নিয়ন্ত্রণ করেন, তাঁদের মনেই সন্দেহ জাগে। বোঝা যায়, বাইরের কারও হাতে দখল চলে গিয়েছে পেজটির। বিভিন্ন জিনিস পোস্ট করার পাশাপাশি, একাধিক জায়গায় মেসেজও যাচ্ছে। তবে হ্যাকাররা ঠিক কী মেসেজ পাঠায়, তা জানা যায়নি।

এর পরই গত মঙ্গলবার বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য যে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পেজটি খোলা হয় ইনস্টাগ্রামে, সেটি কারা হ্যাক করল, তাদের উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে মুখ্যমন্ত্রীর সরকারি ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার খবর সামনে আসতে শোরগোল পড়ে গিয়েছে। এমনিতেই যত দিন যাচ্ছে, সাইবার অপরাধ বাড়ছে। মুখ্যমন্ত্রীর সরকারি পেজও যে রক্ষা পেল না, তাতে হতবাক অনেকেই। 

কয়েক বছর আগে হ্যাকারদের দখলে চলে যায় CPM-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজও। সূর্যকান্তর 'ভেরিফায়েড' ফেসবুক পেজের URL-ও বদলে দেয় হ্যাকাররা। সূর্যকান্তর ফেসবুকের URL https://www.facebook.com/surjyakmishra থেকে বদলে করে দেওয়া হয় https://www.facebook.com/Surjyaoffcie. সূর্যকান্ত সেই সময় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়ই ছিলেন। কিন্তু তাঁর পেজ খুঁজে পেতে সমস্যা দেখা দেয়। বিষয়টি নজরে পড়তে আইনি পদক্ষেপ করা হয় সেই সময়। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, গত চার বছরে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের ৭০০-রও বেশি সরকারি ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget