এক্সপ্লোর

BJP MLAs Oath-taking Ceremony : নির্দেশ উপেক্ষা, নবনির্বাচিত ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণে মমতা-তৃণমূলের ৩ বিধায়ক

West Bengal Politics : এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মমতা-তৃণমূলের নির্দেশ উপেক্ষা করে নবনির্বাচিত দুই বিজেপি বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হলেন তিন বিধায়ক। বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হন মমতা তৃণমূলের ৩ বিধায়ক। ওই তিন বিধায়ক হলেন- মতিউর রহমান, অশোক দেব ও আব্দুল মাতিন। এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। 

বিস্তারিত...

নন্দীগ্রাম ও রেজিনগরের বিধানসভা কেন্দ্রে নবনির্বাচিত বিধায়কদের আজ শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। ছিলেন শাসকদলের অধিকাংশ বিধায়ক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী বিধায়করাও ছিলেন। কিন্তু, দেখা যায় শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ ও বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো মমতা-পন্থী বিধায়করা আজ অনুপস্থিত ছিলেন। জানা যাচ্ছে, সন্তর্পণেই তাঁরা গোটা বিষয়টি এড়িয়ে গেছেন। কারণ তাঁদের মতে, উপনির্বাচনে মানুষের রায় প্রতিফলিত হয়নি। সেখানেই দেখা যায় অন্য ছবি। অধিবেশন কক্ষে যখন শপথ-গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, তখন মমতা-পন্থী তিন বিধায়ক- মতিউর রহমান, অশোক দেব, আব্দুল মাতিন- তিনজনে সেখানে উপস্থিত আছেন। এনিয়ে জল্পনা তৈরি হয়েছে, যেখানে মমতা-পন্থী সিনিয়র বিধায়করা অনুপস্থিত, বিষয়টি এড়িয়ে গেছেন, সেখানে এই তিনজন বিধায়ক কেন গেলেন ? যদিও পরে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কালীঘাট-তৃণমূল। কুণাল ঘোষ বলছেন, এটা একটা কমিউনিকেশন গ্যাপ। অশোক দেব-রা ছিলেন মানেই ওইদিকে চলে গেলেন, এমনটা নয়। 

সম্প্রতি নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রে উপ নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন হাসিরানি রথ। ভেঙে ফেলেছেন ফলতার রেকর্ডও। অন্যদিকে সংখ্য়ালঘু অধ্য়ুষিত রেজিনগরেও বিশাল জয় পেয়েছে বিজেপি। 

উপ নির্বাচনে দুইয়ে দুই। বিধানসভা নির্বাচনের পর নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রে উপ নির্বাচনেও বিশাল জয় পেয়েছে বিজেপি। নন্দীগ্রামে বিজেপির হ্য়াটট্রিক হয়েছে। সেখানে ফের ফুটেছে পদ্ম। সংখ্য়ালঘু অধ্য়ুষিত রেজিনগরেও বিশাল জয় পেয়েছে বিজেপি। দুই কেন্দ্রেই রেকর্ড জয় মিলেছে।

৬ মাস আগে যে রেজিনগর ছিল হুমায়ুন কবীরের, নিজের ছেড়ে আসা আসনে প্রার্থী করেছিলেন ছেলেকে। সেই রেজিনগরও দখল করে নিয়েছে বিজেপি।

শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম। যে নন্দীগ্রামে, ২০২১-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সে বার মমতা বন্দ্য়োপাধ্য়ায় হারলেও, গোটা রাজ্য়ে জিততে পারেনি বিজেপি। ২০২৬-এর বিধানসভা ভোটে, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করকে ৯ হাজার ৬৬৫ ভোটে হারিয়ে ফের জয়ী হন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, ভবানীপুর কেন্দ্রেও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে পরাজিত করেন। শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা নন্দীগ্রামে, উপনির্বাচনে বিজেপির প্রার্থী করা হয়, শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা, হাসিরানি রথকে। ভোটে জয়ী হয়েছেন তিনি। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
Advertisement

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget