এক্সপ্লোর

Mamata Banerjee: 'দিস ইজ টু ব্যাড, এবার কিন্তু আমি অ্যাকশন নেব', নেতাজি ইন্ডোরে 'মাইক বিভ্রাটে' মেজাজ হারালেন মমতা; 'অন্তর্ঘাত হচ্ছে না তো ?'

SIR Rally: বারবার কেন এই ধরনের সমস্যা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। এর পাশাপাশি, অন্তর্ঘাতের অভিযোগও তোলেন মমতা।

কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখার সময় আচমকা 'মাইক বিভ্রাট'। সভায় থাকা BLA-দের তরফ থেকে বলা হয়, পরিষ্কার করে শোনা যাচ্ছে না। মাইকের এই সমস্যার কথা শুনে মাইকম্যানদের উপর চটে যান তৃণমূল নেত্রী। বারবার কেন এই ধরনের সমস্যা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। এর পাশাপাশি, অন্তর্ঘাতের অভিযোগও তোলেন মমতা। Netaji Indoor Stadium

তিনি বলেন, "ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন ? মাইকম্যান যারা ইন্ডোরে কাজ করছেন, আমি বারবার দেখছি সমস্যা সৃষ্টি করছেন। আমি আগের দিনও দেখে গেছি। আজও দেখছি। দিস ইজ ট্যু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেব বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রির মিটিংয়ে দেখে গেছি। লোকেদের এই অভিযোগ এসেছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা। সেটা আপনার প্রাপ্য। কিন্তু, আপনি সার্ভিস তো দেবেন ! পুলিশ কী করে  ? কেন দেখে না ? যারা দায়িত্বে থাকে। আর পার্টিরও যারা থাকেন তাঁরাই বা কেন সাউন্ড চেক করবেন না ? মাইক ঠিক হলে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কি না। এটা অন্তর্ঘাত হচ্ছে না তো ? প্রত্যেক দিন মাইকের এই সমস্যা কেন হচ্ছে ?" এরপর তিনি মঞ্চের অপর দিকে থাকা মাইকে বক্তব্য রাখতে চলে যান। BLA-দের জিজ্ঞাসা করেন সেটা থেকে শোনা যাচ্ছে কি না। 

SIR-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে হাজার হাজার ভোটারের নাম বাদ গেছে। বাদ যাওয়া নামের মধ্যে, খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৯ জন ভোটারের। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা ৫৭ হাজার ৬০৪। 'নো ম্যাপিং'য়ে থাকা প্রায় ৩০ লক্ষ ভোটারের কার্যত শুনানি হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। এই পরিস্থিতিতে এদিন প্রায় ১৪ হাজার BLA-কে নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, দুই ২৪ পরগনা এবং হুগলি, এই চার জেলার ৪০টি বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল এজেন্টদের ডাকা হয়েছিল এদিন। সেখান থেকে BLA-দের উদ্দেশে একাধিক বার্তা দেন তিনি। এর পাশাপাশি একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন। Mamata Banerjee on West Bengal SIR

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget