এক্সপ্লোর

Mamata Banerjee: তৃণমূলের প্রতীক-নাম সব বদল, মমতার কড়া সুর, 'আমাকে বারবার থ্রেট করেছে বিজেপিকে সমর্থনের জন্য'

এদিনই বিকেলে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি এবং নির্বাচন কমিশন। তিনি বলেন, 'আজ গণতান্ত্রিক দেশে এক কালো দিন। বিজেপির কথায় নির্বাচন কমিশন কাজ করছে ভোটের আগে থেকে।'

কলকাতা: উপ নির্বাচনে বিকল্প নাম ও প্রতীক পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। দলের নতুন নাম মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, প্রতীক ফুটবল খেলোয়াড়, অনুমোদন কমিশনের। কাল উপ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। তার আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর সঙ্গে ময়দানে PWD-র টেন্টে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। এরপরই প্রার্থীপদ প্রত্যাহার করেন সঞ্চিতা দে প্রধান। 

এদিনই বিকেলে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি এবং নির্বাচন কমিশন। তিনি বলেন, 'আজ গণতান্ত্রিক দেশে এক কালো দিন। বিজেপির কথায় নির্বাচন কমিশন কাজ করছে ভোটের আগে থেকে। অসাংবিধানিক, পক্ষপাতদুষ্ট কমিশন। গতকাল রাত ১টায় আমাকে জানানো হয়েছে। আমি সংবিধানকে অসম্মান করি না। কিন্তু গণতন্ত্রের ইতিহাসে এটা লজ্জাজনক। আজ ক্ষমতায় আসে, কাল থাকবে না। তখন কী হবে? প্রথমে এসআইআর দিয়ে শুরু করেছে, কত নাম বাদ দিয়েছে। এরপর নির্বাচনের সময় ইভিএম মেশিনও হ্যাক করেছে। AI-র মাধ্যমে ভোট লুঠ হয়েছে। কেন কোনও তদন্ত হল না? পরিকল্পনা করে মিথ্যে নির্বাচন করানো হয়েছে। এর আগে উদ্ধব ঠাকরের দলের সঙ্গেও এমনটা হয়েছে পার্টির নাম ও প্রতীক বদল হয়েছে।' 

মমতা বলেন, 'এতদিন পর মনে হল এবার দলের নাম-প্রতীক বদল করতে হবে। ২৯ বছর ধরে এই প্রতীকে, এই নামে চলছে। কেন এই নাম আমাদের দেওয়া গেল না। যে ভুয়ো দল তৈরি হয়েছে তাদের সঙ্গে এক আসনে কেন বসানো হল? ভাবিনি যে আমাদের অ্যাকাউন্ট, দলের নাম-প্রতীক এভাবে ফ্রিজ করবে। আমাদের বারবার হুমকি দিয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য'। 

ঋতব্রতের দলের নিয়ে প্রশ্ন উঠতেই মমতা বলেন, 'ওটা দল নয়। ওটা নির্দল, বিজেপির দালাল দল।'               

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'EVM হাইজ্যাক করে নিয়েছিল, বলার ভাষা নেই। ভয়ঙ্কর পুলিশি অত্যাচার চলছে গোটা বাংলাজুড়ে। CRPF-দিয়ে ভোট গণনা করা হয়েছে। বিজেপির তহবিলে কোটি কোটি টাকা, তাতে দোষ নেই। অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশনকে। চিটিং করে জেতার পরেও এত ভয় কিসের?'                                                                              

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Durga Puja Weather : পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
Nitin Nabin: ২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Dengue Update: রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
Advertisement

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget