এক্সপ্লোর

Mamata Banerjee: 'বিনীতের মতো অফিসারদের বদলে দিয়েছেন, আইনশৃঙ্খলার সমস্যা হলেও দায়িত্ব নিতে হবে কমিশন-বিজেপিকে', জানিয়ে দিলেন মমতা

তালিকা ঘোষণার আগে তিনি বলেন, 'জিততে পারবে না বুঝে, পার্টি অফিসে বসে সব বদলে দিচ্ছেন'। 

কলকাতা: ভোট ঘোষণার পর ৪৮ ঘণ্টারও কম সময়ে, ভোটের মুখে রাজ্য প্রশাসন ও পুলিশের শীর্ষস্তরের খোলনলচে বদলে দিল কমিশন। ৪৮ ঘণ্টারও কম সময়ে অপসারিত হলেন রাজ্য ও জেলা পুলিশের ১৯ জন আধিকারিক। আর এই বিষয়টি নিয়েই এবার ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ২৯৪টি কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকা ঘোষণার আগে তিনি বলেন, 'জিততে পারবে না বুঝে, পার্টি অফিসে বসে সব বদলে দিচ্ছেন'। 

মমতার কথায়, 'এখনও নোটিফিকেশন হয়নি, এখন কোনও বিপর্যয় হলে কে দেখবে? এখন কিছু হলে বিজেপি, কমিশনকেই দায়িত্ব নিতে হবে। আইনশৃঙ্খলার সমস্যা হলেও দায়িত্ব নিতে হবে কমিশন-বিজেপিকে। সব বাঙালি অফিসারকে বদলে দিয়েছেন। বিনীতের মতো অফিসারদের বদলে দিয়েছেন। ইদের আগে কেন সরালেন? দাঙ্গা লাগানোর পরিকল্পনা আছে? সুপার এমার্জেন্সি করে ৪ মাস ধরে সরকার দখল করেছেন'।                                 

সোমবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। বদল করা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকেও। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই নতুন রদবদল। কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরার জায়গায় দায়িত্ব দেওয়া হল ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে। 

কলকাতা সংলগ্ন হাওড়ার সিপি, ব্যারাকপুরের সিপি ও চন্দননগরের সিপিকে সরিয়ে নতুন ৩ আইপিএস নিয়োগ। আসানসোল-দুর্গাপুরের সিপিকেও সরাল জাতীয় নির্বাচন কমিশন। পুলিশের শীর্ষকর্তাদের পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদেরও সরিয়ে দিল কমিশন। 

ADG দক্ষিণবঙ্গ হলেন রাজেশ কুমার সিংহ, ADG উত্তরবঙ্গ কে জয়রমন। আসানসোল-দুর্গাপুরের CP হলেন প্রবীণ কুমার। হাওড়ার পুলিশ কমিশনার হলেন অখিলেশ চতুর্বেদী। চন্দননগরের CP সুনীল কুমার যাদব। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল সহ ৬টি পুলিশ জেলার এসপিকে সরাল জাতীয় নির্বাচন কমিশন।                                               

এর পাশাপাশি, এক ধাক্কায় ১২ জন পুলিশ সুপার বদল করল নির্বাচন কমিশন। ডায়মন্ডহারবার, পূর্ব মেদিনীপুর, বীরভূম, বারাসাত, বসিরহাট, কোচবিহার, ইসলামপুরের SP বদল করা হয়েছে। মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুরেরও SP বদল। ডায়মন্ডহারবারের নতুন SP হচ্ছেন ঈশানী পাল। পূর্ব মেদিনীপুরের নতুন SP হচ্ছেন অংশুমান সাহা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget