এক্সপ্লোর

Mamata Banerjee : ঘাটালে দেবকে পাশে নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, '২৬-র পর DVC-র ছাড়া জল কীভাবে আটকানো হবে তার পরিকল্পনা হবে..'

Mamata On Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যানের ইস্যুতে কেন্দ্রকে নিশানা, দেবকে পাশে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুর : ভারী বর্ষণের জেরে ফের জল-যন্ত্রণার মুখে রাজ্যের মানুষ। ঠিক এমন পরিস্থিতিতেই ফের ঘাটাল মাস্টার প্ল্যান আটকে থাকার জন্য কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দেবকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা দিচ্ছে।'

আরও পড়ুন, ভোটার লিস্টে 'কারচুপি',বারুইপুর পূর্ব ও ময়নার ERO-কে সাসপেন্ড করল কমিশন

 ঘাটালে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা, দেব পাশে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ সময় ধরে কেন্দ্রের কাছে পড়ে ছিল। তাঁরা কিছু করেনি।.. কিন্তু ইতিমধ্যেই আমরা দেড় হাজার কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি।..ঘাটাল পুরসভাকেও টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরেই তাঁরা কাজটা শুরু করবে। মনে রাখবেন, এবারে বর্ষাটা একটু আগে শুরু হয়েছে।  এখন সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরশুম। এখন তো চারিদিকে বর্ষা এতবেশি হচ্ছে,  একদিকে DVC-র ছাড়া জল,  অন্যদিকে মাইথন-পাঞ্চেত।..এবারে তো ১১ গুণ বেশি জল ছেড়েছে আরও। ঘাটাল মাস্টার প্ল্যানে তদারকি করবার জন্য, সেচ মন্ত্রী, ঘাটালের MP-MLA-সহ একাধিক জনের নাম ঘোষণা করে মমতা বলেন,  একটি মনিটারিং কমিটি গঠন করা হয়েছে।..'

 '২০২৬ সালের পর ডিভিসির ছাড়া জল কীভাবে আটকানো হবে তার পরিকল্পনা হবে'

মূলত, রাজ্যে প্রায় প্রতিবছরই প্রবল বর্ষণের মাঝে কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। ডিভিসি-র জল ছাড়া নিয়ে তৃণমূল সুপ্রিমো বরাবরই 'ম্যানমেড বন্যা' বলে অভিযোগ করে এসেছেন। কাঠগড়ায় বারবার উঠে দাঁড়ায় জল নিকাশি ব্যবস্থা। এদিন এই ইস্যুতে কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '২৫ কিলোমিটার নদীপথ ড্রেজিংয়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ৭ কোটি টাকা খরচ করে পাম্প বসানো হবে। সব রেকর্ড ছাপিয়ে জল ছেড়েছে ডিভিসি। বাংলা আর কত সইবে ? ২০২৬ সালের পর ডিভিসির ছাড়া জল কীভাবে আটকানো হবে তার পরিকল্পনা হবে'

শস্য বীমা

অপরদিকে, মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি Corp Insurance Scheme আছে। যেখানে প্রতিবছর যাদের জমি ডুবে যায়, তাঁদের সবাইকে আমরা ইন্সুরেন্সের টাকা দেব। ..এখন এই টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে। জল কমলে জমির সার্ভে হবে।' মমতার আরও অভিযোগ,  'নদী ভাঙন রোধে টাকা দিত কেন্দ্র, কিন্তু এখন সব বন্ধ।..এখন সবই আমাদের করতে হয়।' 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের

ভিডিও

Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget