Mamata Banerjee: নন্দীগ্রামে প্রার্থী হারিয়ে কংগ্রেসকে সমর্থন মমতার, 'এরা বটগাছ কংগ্রেসের ঝরা পাতা', পাল্টা অধীর
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অন্যায় ভাবে কাজ করল। এখন মনোনয়ন জমা দেওয়ার সময় পেরিয়ে গেছে। কাল প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন তার আগে এটা করা হল। এত নোংরা খেলা কেন?'

কলকাতা: নাম-প্রতীক হারানোর পর ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে। প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর প্রার্থী। গতকাল রাতে ময়দানের PWD টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সঞ্চিতা প্রধান দে-র। গতকাল ময়দানের PWD টেন্টে মুখ্যমন্ত্রীর কাছে যান সঞ্চিতা প্রধান দে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অন্যায় ভাবে কাজ করল। এখন মনোনয়ন জমা দেওয়ার সময় পেরিয়ে গেছে। কাল প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন তার আগে এটা করা হল। এত নোংরা খেলা কেন? আমরা বিজেপির কাছে মাথানত করব না। যতদিন বেঁচে থাকব, বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমাকে তো প্রায়ই হাউস অ্যারেস্ট করে রেখেছে। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছাড়ব না। উপনির্বাচনের জন্য আমরা সিদ্ধান্ত মেনেছি। নন্দীগ্রামে আমরা কংগ্রেসকে সমর্থন করবো'।
নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে প্রার্থী পদ প্রত্যাহারের পরেই কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ''উপনির্বাচনের জন্য আমরা সিদ্ধান্ত মেনেছি। নন্দীগ্রামে আমরা কংগ্রেসকে সমর্থন করব। ইন্ডি জোটকে শক্তিশালী করতে কংগ্রেসকে সমর্থন''।
এ প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, 'বিজেপির বিরুদ্ধে যে দুটো দল লরাই করছে, তারা বটগাছ কংগ্রেসের থেকে ঝরে পড়া দুটো পাতা। বট গাছ হিসেবে কংগ্রেস যখন আছে তখন অন্য পাতার দিকে নজর দেওয়ার দরকার নেই।'
তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের বিসর্জন হয়েছে। নন্দীগ্রাম রেজিনগেরর উপনির্বাচনে সেই বিসর্জনের শেষ হবে। বললেন রাজ্যের পর্যটনমন্ত্রী ও বিধায়ক শঙ্কর ঘোষ।
Before You Go
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল






















