এক্সপ্লোর

Mamata Banerjee:কাকলির ইস্তফা, বারাসাতের দায়িত্বে তাপস চট্টোপাধ্যায়

Mamata On TMC: বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রীর পদে কাকলির ইস্তফা, , বারাসাতের দায়িত্বে তাপস চট্টোপাধ্যায়

কলকাতা: কাকলির ইস্তফা, বারাসাতের দায়িত্বে তাপস চট্টোপাধ্যায়। বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রীর পদে কাকলির ইস্তফা। কাকলির বিদ্রোহের পরে এবার বারাসাতের দায়িত্বে তাপস চট্টোপাধ্যায়। কেউ ইস্তফা দেবেন না, ভয় পাবেন না, দল পাশে আছে। কালীঘাটের বৈঠকে ৫ পুরসভার কাউন্সিলরদের বার্তা তৃণমূলনেত্রীর। দ্রুত রাস্তায় নামার কথা জানিয়ে কাউন্সিলরদের বার্তা মমতার। 

আরও পড়ুন, 'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর

লোকসভার মুখ্যসচেতকের দায়িত্ব থেকে কয়েকদিন আগেই তাঁকে সরিয়ে দিয়েছিল দল। আর এবার, বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। সরাসরি তুললেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ। দলের ভরাডুবির পিছনে দায়ী করলেন আইপ্যাককে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর, একে একে মুখ খুলছেন দলের নেতা, বিধায়ক থেকে সাংসদ। আর এবার মুখ খুললেন বারাসাতে তৃণমূলের চার বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে মুখ খুললেন তাই নয়, বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফাও দিলেন তিনি। পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে।পদত্যাগপত্রে স্পষ্ট করে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে অপরাধ ও দুর্নীতির কিছু উদ্বেগজনক ঘটনা সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ও আশঙ্কার সৃষ্টি করেছে।
 
বারাসাত তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, নির্বাচনের যে ফলাফল বিশেষ করে এই জেলায়, যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে, এটা স্বীকার করে নেওয়া, নিশ্চয়ই আমারও কোনও ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। আর বিধানসভা ভোটে বিপর্যয়ের পিছনে আরও অনেক তৃণমূল নেতা-নেত্রীদের মতো কাকলি ঘোষ দস্তিদারের নিশানাতেও রয়েছে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক। বারাসাতের তৃণমূল সাংসদ  কাকলি ঘোষ দস্তিদার বলেন,হঠাৎ করে কোনও ভুঁইফোড় সংস্থা আসল, তারা এসে ধমকাল, সবথেকে বড় কথা যে এইখানে এসে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন ৪০-৪২ বছর। একটা মেয়ের বয়স ২২ বছর। সে এসে এখানে ধমকে যাচ্ছে। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে, তাহলে ওই সংস্থা।  বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে আমাদেরকে, কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না।

বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে দেওয়া ইস্তফাপত্রে কাকলি ঘোষ দস্তিদার আরও লিখেছেন,সৎ, নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে হয়। বৃহস্পতিবার কালীঘাটে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে, লোকসভার মুখ্যসচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশাল মিডিয়ায় পোস্ট করেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথচলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর ১০ দিনের মধ্যে বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে এদিনই আবার তৃণমূলের দমদম লোকসভা সংসদীয় জেলার সভাপতি হিসাবে নাম ঘোষণা করা হল মদন মিত্রর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget