এক্সপ্লোর

Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

Mamata Banerjee on LPG Crisis: খরচ বাড়লে অবধারিত ভাবেই বাড়বে অটোর ভাড়াও। এ ছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় এমন অবস্থা তৈরি হলে বন্ধও হয়ে যেতে পারে অটোও। তাহলে কী উপায়?

গণপরিবহণ (Public Transport) হল যে কোনও দেশের মেরুদন্ডের মতো। বাচ্চাদের স্কুল হোক বা বড়দের অফিস, যে কোনও জায়গায় যেতে বাস বা অটোর উপর নির্ভর করেন অনেক মানুষ। আর গ্যাসের দাম বাড়ায় সমস্যা তৈরি হতে পারে অটোতে পরিবহনের ক্ষেত্রে। কারণ, খরচ বাড়লে অবধারিত ভাবেই বাড়বে অটোর ভাড়াও (Auto Fare)। এ ছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় এমন অবস্থা তৈরি হলে বন্ধও হয়ে যেতে পারে অটোও। আর এমন যদি হয় তাহলে সত্যিই ভোগান্তি বাড়বে রাজ্যের সাধারণ মানুষের। তাহলে কী উপায়?

এবিপি আনন্দের সম্পাদক সুমন দে-এর প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "যাঁরা গ্যাসে অটো চালান, সাপ্লাই না থাকলে তাঁরা অটো চালাবেন কোথা থেকে? রেস্তোরাঁয় (Restaurant) যদি সাপ্লাই না থাকে তাহলে তো বেকার হয়ে যাবে অনেক ছেলে মেয়ে। গ্যাস সাপ্লাই না থাকলে তারা চালাবে কী করে?"

এই প্রসঙ্গে কথা বলতে বলতে মুখ্যমন্ত্রী গলায় শোনা যায় পরিকল্পনার কথা। "আলোচনা করে সরকারের বিবৃতি দেওয়া দরকার যে ভান্ডারে কতটা গ্যাস মজুত রয়েছে। এবং এই গ্যাসের ভাণ্ডার মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে", কথা প্রসঙ্গে এবিপি আনন্দের সম্পাদক সুমন দে-কে জানান মুখ্যমন্ত্রী।

সংসদে সরকারের জবাব দেওয়ার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও কেন্দ্রের সরকারের অল্টারনেটিভ প্ল্যান অফ অ্যাকশন কী হবে, তা নিয়ে এদিন প্রশ্নও তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, "আমি কোনও মিটিং চাইছি না। এই মিটিংয়ের কোনও ভ্যালু নেই।" মুখ্যমন্ত্রী জানান, মিটিংয়ের বদলে তিনি স্পষ্ট পরিকল্পনা চাইছেন। সাধারণ মানুষের জন্য গ্যাসের সাপ্লাই যাতে বন্ধ না হয় সেই জন্য কী পদক্ষেপ করছে কেন্দ্র, তা জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

"দেখুন মানি এখানে ফ্যাক্টর নয়। প্রয়োজনে মানুষকে আমরা সাবসিডি দিতে পারি। কিন্তু সাপ্লাই না থাকলে সাবসিডিটা দেব কোথায়?" এদিন বলেন মুখ্যমন্ত্রী। তিনি কথায় কথায় জোর দেন এলপিজির সাপ্লাই চেনের উপর। কোথা থেকে এখন গ্যাস পাওয়া যেতে পারে, সেটাও এখন জানা দরকার, বলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ এবার এসে পড়েছে মধ্যবিত্তের হেঁশেল থেকে রাস্তার অটোতে। কলকাতা থেকে জেলা, LPG নিয়ে বাড়ছে উদ্বেগ। অনেক ক্ষেত্রেই মিলছে না গ্যাস। এই পরিস্থিতিতে আগামিকাল জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget