এক্সপ্লোর

Mamata Banerjee: সব মেডিক্যাল কলেজ, হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ধর্নাস্থলে গিয়ে নতুন ঘোষণা

Junior Doctors Protest: শনিবার দুপুর ১টা নাগাদ স্বাস্থ্যভবনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে পৌঁছন মমতা।

কলকাতা: নবান্নে বৈঠক ভেস্তে গিয়েছে বার বার। এবার সটান জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আহ্বান জানানোর পাশাপাশি, এদিন সমস্ত মেডিক্যাল কলেজ এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করেন তিনি। নতুন করে কমিটি গড়ার কথা জানালেন। (Mamata Banerjee)

শনিবার দুপুর ১টা নাগাদ স্বাস্থ্যভবনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে পৌঁছন মমতা। সেখানে তাঁকে দেখে 'বিচার চাই' স্লোগান ওঠে। সেই স্লোগানে কোনও আপত্তি জানাননি মমতা। বরং আন্দোলনে সমর্থন রয়েছে বলে জানান। এর পরই বক্তৃতা করতে গিয়ে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করেন তিনি। (Junior Doctors Protest)

ধর্নাস্থলে দাঁড়িয়ে এদিন মমতা বলেন, "আপনারা আমাদেরই ঘরের ভাইবোন। আপনারা কাজে যোগ দিন। আপনাদের প্রতি আমি কোনও অবিচার করব না। হাসপাতালের উন্নতি, পরিকাঠামো, সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, মাল্টি সুপার হাসপাতালে যত রোগী কল্যাণ সমিতি আছে, তাতে অধ্যক্ষদের চেয়ারম্যান করব। জুনিয়র ডাক্তাররাও সদস্য হবেন, সিনিয়র ডাক্তারও থাকবেন, নার্সও থাকবেন, একজন জনপ্রতিনিধি এবং পুলিশ আধিকারিক থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছি।"

মমতা আরও বলেন, "আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতিও ভেঙে দিলাম। বাকি সব মেডিক্যাল কলেজেরও ভেঙে দিলাম। নতুন করে তৈরি করব। আমার উপর ভরসা থাকলে, দোষীরা শাস্তি পাবেন। দোষীরা কেউ আমার শত্রু বা বন্ধু নন। আপনারা যাদের বন্ধু ভাবছেন আমার, আমি তাদের চিনি না। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে আসেন তাঁরা। চূড়ান্ত হয়ে আসে আমার কাছে। মাত্র একমাস যারা এসেছে, তাদের কেউ যদি খুন, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, সাধ্যমতো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।"

আর জি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এদিন সেই প্রসঙ্গে মমতা বলেন, "আপনারা অনেক কাজ করেন। আপনাদের আমাদের প্রয়োজন। ভরসা রাখলে, আস্তে আস্তে আমি সব করে দেব। একদিনে সব হয় না, আমাকে একটু সময় দিন।  দুর্নীতির কোনও কিছু, কোনও টেন্ডার আজ পর্যন্ত আমার কাছে আসেনি। রোগী কল্যাণ সমিতি কী কাজ করে, আমি জানি না। আমার আওতায় পড়ে না। আপনাদের অভিযোগ থাকলে অবশ্যই পদক্ষেপ করব। বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে প্রমাণিত হলে অবশ্যই সাজা দেব। মনে রাখবেন সুপ্রিম কোর্টে মামলা চলছে। ১৭ তারিখেও শুনানি আছে। আমি চাই না, কোনও ক্ষতি হোক আপনাদের। আমি মুখ্যমন্ত্রী নই, আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি।"

জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করে মমতা জানান, তিনি অনুরোধ করতে পারেন, জোর করতে পারেন না। তাঁর উপর আস্থা রাখলে, অবিচার হবে না বলে আশ্বাস জোগান। অতি সম্প্রতি নবান্ন থেকেই রোগী কল্যাণ সমিতিতে বদলের ডাক দেন মমতা। যাঁর সরাসরি হাসপাতালের সঙ্গে যুক্ত, তাঁদেরই সমিতিতে রাখার কথা জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget