এক্সপ্লোর

Mamata Banerjee : ''বাংলা একদিন হলিউড, বলিউড দখল করবে' চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে প্রত্যয়ী মুখ্যমন্ত্রী

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চে দেখা গেল চাঁদের হাট।

কলকাতা : চাঁদের হাট। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভট্ট, সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিংহ। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চে দেখা গেল চাঁদের হাট।

প্রত্যয়ী মুখ্যমন্ত্রী

যেখানে সকলের উপস্থিতিতেই বাংলার সিনেমা জগতের জগৎ-ছোঁয়ার প্রত্যাশা উঠে এল মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যয়ী কণ্ঠে জানালেন, 'বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করার এক অনন্য মঞ্চ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ। ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে।'

লড়াইয়ের বার্তা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বাংলার লড়াইয়ের বার্তাও সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সঙ্গে চলতে থাকা অর্থ-দ্বৈরথের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'বাংলা লড়াই করে সংহতি, সম্প্রীতি বজায় রাখার জন্য। বাংলা কখনও মাথা নত করে না। বাংলা কখনও ভিক্ষা চায় না। বাংলা চলে মাথা উঁচু করে।' মঞ্চে হাজির ছিলেন বাংলার নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসও। প্রসঙ্গত, দায়িত্ব নেওয়ার পরে তাঁর বার্তায়, বাংলা-বাঙালিদের মাথা উঁচু করে এগিয়ে চলার প্রসঙ্গ উঠে এসেছিল তাঁর কথাতেও।

কৃতীদের স্মরণ

বাংলার একাধিক মনীষীদের নাম করে তাঁদের দেখানো পথে বাংলা হাঁটবে বলেই জানান মুখ্যমন্ত্রী। কলকাতার মঞ্চে আন্তর্জাতিক স্তরে গুণী বাঙালিদের স্মরণ করার পাশাপাশি সিনেমা নিয়েও প্রত্যয় ঝরে পড়ে মুখ্যমন্ত্রীর গলায়। ঋত্বিক ঘটক, মৃণাল সেন থেকে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সকলের কথা উঠে আসে তাঁর বক্তব্যের মাঝে।

সিনেমার সঙ্গেই গানের জগতের কিংবদন্তিদের কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বিশেষভাবে স্মরণ করেন লতা মঙ্গেশকরকে। উঠে আসে কলকাতায় অনুষ্ঠান করতে এসে মর্মান্তিকভাবে মৃত কেক-এর কথাও। 

অনুষ্ঠানের শেষে অমিতাভ-শাহরুখ-রাজ্যপাল সহ সকলকে সম্মান জানিয়ে সকলকে উঠে দাঁড়িয়ে করতালিতে অভিবাদন জানানোর ডাকও দেন মুখ্যমন্ত্রী। সকলকে সিনেমা উপভোগের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর ডাক, 'আবার আসুন'।

প্রসঙ্গত, ভারত বাংলাদেশ ছাড়াও, রাশিয়া, সিরিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স, আর্জেন্তিনা, বেলজিয়াম, ব্রাজিল, ফিলিপিন্স, সুইত্জারল্য়ান্ড সহ বহু দেশের ছবি দেখানো হবে ফেস্টিভ্য়ালে। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্য়াল।

আরও পড়ুন- সংলাপ লিখে দিয়েছেন রানি, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বাংলায় ভাষণ শাহরুখের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget