এক্সপ্লোর

21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...

TMC News : এনিয়ে 'কালীঘাট তৃণমূল'-এর তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু, পুলিশ এবিষয়ে নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠেছে।

সৌমিত্র রায়, কলকাতা : বিড়লা প্ল্যানেটোরিয়ামে 'কালীঘাট-তৃণমূল'-এর ২১ জুলাইয়ের সমাবেশের ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে সভাস্থলেই বসে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত ১১টা ৪০ মিনিট নাগাদ সমাবেশ স্থলে চলে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন-রা। এখানে আসার পর তাঁরা অভিযোগ করেন, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ২১ জুলাইয়ের যে মঞ্চ করা হয়েছে তা শাসকদলের তরফে ভেঙে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে। এই খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ নেতৃত্ব এখানে চলে আসেন। সারা রাত ধরে মঞ্চের সামনে বসে থাকেন। সকাল সাড়ে ৬টা নাগাদও মমতা বন্দ্যোপাধ্যায়কে বসে থাকতে দেখা গেছে। মধ্যরাতে ৩টে নাগাদ মঞ্চের পিছনের দিকে ঝামেলা হয়। মাইকের তার ছিঁড়ে দেওয়া হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ইলেক্ট্রিসিয়ানদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

এনিয়ে 'কালীঘাট তৃণমূল'-এর তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু, পুলিশ এবিষয়ে নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠেছে। সভামঞ্চের পিছনে রবীন্দ্রসদনের দিকে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মমতা।

এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "আদালতের রায় নিয়ে সভা, মঞ্চ পাহার দিতে-হামলা রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারারাত রাস্তায় বসে থাকতে হচ্ছে। ১০টায় হামলা করল। একটা দুষ্কৃতী গ্যাং এল। ভাঙচুর করল। সারারাত দফায় দফায় করেছে। এখনও আমাদের সভা ঘিরে যে মাইকগুলো আছে, সেখানে যে ইলেক্ট্রিসিয়ানরা রয়েছেন তাঁদের মারছে। তার কেটে দিচ্ছে। আবার লাগালে, তা কেটে নিয়ে চলে যাচ্ছে। এখন এসে হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে জিনিস কী করে খুলে নিয়ে যাও দেখব। এটা কী ইয়ার্কি হচ্ছে ? ২১ জুলাই, শহিদ তর্পণ...প্রত্যেক বছরের কর্মসূচি। সেটা আদালতের অনুমতি নিয়ে এখানে করা হচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয়...মুখে নাকি তৃণমূল এই, তৃণমূল ওই, তৃণমূলকে তো ভাঙতে এরা সবাই মিলে নেমেছে। পুলিশ প্রশাসন একটা সভা করতে...ভয় তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাচ্ছেন। আর যাদের বিজেপি অর্গানাইজ করে দিচ্ছে, সেখানে কড়াকড়ির বালাই নেই। এখানে গুন্ডারা ঘুরে বেরাচ্ছে কীভাবে মঞ্চ ভাঙবে, তার কাটবে...এটা কোনও কথা ! সারারাত মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায়। সাংসদ দোলা সেন থেকে শুরু করে কর্মী-সমর্থক সবাই তাঁরা রাস্তায়। 21 July Rally Mamata Banerjee

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
West Bengal News Live : 'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
'যে একমাত্র ব্যক্তি দায়ী ছিলেন...', ২১ জুলাইয়ের আগেই প্রকাশ্যে ২১ জুলাইয়ের রিপোর্ট
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
Advertisement

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget