এক্সপ্লোর

Mamata Banerjee: আমাকে কেউ আঘাত করলে আমার পুনর্জীবন হয়, হাজরা থেকে বিজেপিকে তুমুল আক্রমণ মমতার

TMC Chief Mamata Banerjee: যাদবপুর ৮বি থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী। হাজরায় মিছিলের শেষে মঞ্চ থেকে মমতা চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে।

কলকাতা: তৃণমূলের ভোটকৌশল চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আইপ্যাকের (IPac) অফিসে ইডি  (ED) তল্লাশির প্রতিবাদ। যাদবপুর ৮বি থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী। হাজরায় মিছিলের শেষে মঞ্চ থেকে মমতা চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে।

মমতা বলেন, 'বাংলা জেগে উঠেছে, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখছি। সিপিএমের লোকেরা লোহার চেন নিয়ে রাস্তা ক্লিয়ার করেছে, মোটা ডান্ডা দিয়ে মেরেছিল, রক্ত বেরোচ্ছিল। পরপর ডান্ডা দিয়ে মেরেছিল, হাত থেঁতলে দিয়েছিল, এই হাজরাতেই মার খেয়েছিলাম। অনেকবার মার খেয়েছি, সারা দেহে আঘাত নিয়েই কাজ করি। যেদিন আমাকে কেউ আঘাত করে, সেদিন আমার পুনর্জীবন হয়।'

SIR নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা। তিনি বলেছেন, 'এসআইআর শুনানিতে ডেকে পাঠাচ্ছে, তথ্য নিয়ে রিসিপ্ট দিচ্ছে না, লিখে দিচ্ছে নট ফাউন্ডিং। কেন ৯০ বছরের বৃদ্ধাকে ডেকে পাঠানো হচ্ছে, লজ্জা করে না, জুমলা পার্টি, অত্যাচারী পার্টি, ব্যাভিচারী পার্টি। বাংলা ভাষায় কথা বললেই বলা হচ্ছে বাংলাদেশি, এদের ভোটে জিতেছেন, তাহলে কেন পদত্যাগ করবেন না? এখানে একটিও রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি, তাহলে বাংলার ওপর হামলা কেন? নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরি করে জিতেছে অন্য রাজ্যে, ঘেঁচু করবে নির্বাচন কমিশন।'

এরপরই মমতা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে। বলেছেন, 'সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর। দেশের টাকা বাইরে নিয়ে গেছো, অথচ গ্রামের লোকের টাকা দেয়নি। আমার টাকা আমায় দাও, এটা পশ্চিমবাংলার টাকা। ৪ বছর ধরে আবাস, জল, সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিলের টাকা বন্ধ। একজনকে নির্বাচন কমিশনকে বসিয়েছে, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ছিলেন। দিল্লিতে আমাদের এমপি-রা বিক্ষোভ দেখিয়েছে, পুলিশ তুলে নিয়ে গেছে, আর এখানে লাল কার্পেট বেছানো থাকবে।'

আই প্যাকের অফিসে ইডি তল্লাশি মেনে নিতে পারছেন না মমতা। বলেছেন, 'সব এজেন্সি দখল করেছে, মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার জোর করে দখল করা হয়েছে, এখন ভাবছে জোর করে বাংলা দখল করবে। পশ্চিমবাংলার নাম সহ্য করতে পারছে না, বাংলা বললে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাতে মারছে। পশ্চিমবাংলায় হিন্দিভাষীদের ওপর অত্যাচার হয়নি, আমরা কোনওদিনও করি না। এই বিজেপিকে আমরা ভদ্রতা করি, তা না হলে মুখে বলব না, কি করি, আপনারা জানেন। আমরা করলে অনেক কিছু করতে পারতাম। কয়লার টাকা অমিত শাহ খায়, গদ্দারের মাধ্যমে টাকা যায়, সঙ্গে আছে বিজেপির ডাকাত জগন্নাথ। জগন্নাথের মাধ্যমে শুভেন্দু, আর শুভেন্দুর মাধ্যমে টাকা যায় অমিত শাহের কাছে। আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, সব ফাঁস করে দেব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget