এক্সপ্লোর

Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...

তালিকায় ভুয়ো সুবিধাভোগী, হাসপাতালের মান বাড়িয়ে দেখানো, হাসপাতালের সংখ্যায় ঘাটতি, পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী না থাকা, অতিরিক্ত খরচের প্রসঙ্গ বারবার উঠে এসেছে ক্যাগের রিপোর্টে। 

ঝিলম করঞ্জাই এবং সন্দীপ সরকার, কলকাতা: ভুয়ো সুবিধাভোগী, হাসপাতালের মান বাড়িয়ে দেখানো থেকে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের ঘাটতি--- প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও ভুরি ভুরি অভিযোগ উঠল ক্যাগ রিপোর্টে। অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর অপ্রতুলতার কথাও উঠে এসেছে এই রিপোর্টে। যা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।  

তালিকায় ভুয়ো সুবিধাভোগী, হাসপাতালের মান বাড়িয়ে দেখানো, হাসপাতালের সংখ্যায় ঘাটতি, পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী না থাকা, অতিরিক্ত খরচের প্রসঙ্গ বারবার উঠে এসেছে ক্যাগের রিপোর্টে। 

ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত, রাজ্যে রেশন কার্ড হোল্ডারের সংখ্যার তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তা ছিল। এর ফলে এক্ষেত্রেও তালিকায় ভুয়ো উপভোক্তাদের থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মোট ১ কোটি ৬৫ লক্ষ পরিবারকে 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের স্মার্ট কার্ড দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, নাম নথিভুক্তকরণ এবং স্মার্ট কার্ড দিতে গিয়ে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। নমুনা হিসেবে, স্বাস্থ্যসাথীর আওতায় থাকা ৫০টি বেসরকারি হাসপাতালের নথি যাচাই করে দেখা যায়, ৩১টি বেসরকারি হাসপাতালকেই উচ্চমানের দেখিয়ে রেটিং দেওয়া হয়েছে। এর ফলে বেশি দামের প্যাকেজ দেওয়ায় সরকারের খরচ হয়েছে অতিরিক্ত সাড়ে ১৪ কোটি টাকা।

হাসপাতালের সংখ্যার ঘাটতির কথাও বলেছে ক্যাগের রিপোর্ট। সেখানে উল্লেখ রয়েছে, ২ কোটির বেশি পরিবারের জন্য ৩ হাজারের বেশি হাসপাতাল থাকার প্রয়োজন থাকলেও, তালিকাভুক্ত ছিল ২ হাজার ৬০৫টি। পরিদর্শন করা ৬৫টি হাসপাতালের মধ্যে চিকিৎসকের ঘাটতি ছিল ৩২টিতেই। ৩৬টিতে নার্স এবং ১৬টি হাসপাতালে ভেন্টিলেটরের মতো জরুরি সরঞ্জামের অভাব ছিল।  

ক্যাগের রিপোর্টে রয়েছে, বিমা সংস্থাগুলোর কাছে রাজ্য সরকারের বকেয়া ছিল ৭ কোটি ২৬ লক্ষ টাকার মতো। পরে জরিমানা-সহ সেই অঙ্ক ৩১ কোটি ছাড়িয়ে গেছে। কিন্তু তাও সেই টাকা বিমা সংস্থাগুলোকে মেটানো হয়নি। 

রিপোর্ট অনুযায়ী, পর্যাপ্ত বাজেটের অভাবে ২০২২-২৩ সালে তৎকালীন রাজ্য সরকারকে ৭২১ কোটি টাকা ঋণ নিতে হয়। যার ফলে সুদ বাবদ সরকারকে গুণতে হয়েছে অতিরিক্ত প্রায় ১১ কোটি টাকা। কালীঘাট-তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন, 'পিএম কেয়ারের হিসেব আগে প্রধানমন্ত্রী দিক, তারপরে এসব ছোটখাটো বিষয় নিয়ে বলব।' 

স্বাস্থ্যসাথী প্রকল্পের পাশাপাশি রাজ্যের স্বাস্থ পরিকাঠামোর করুণ চেহারাও উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। তারমধ্যে অন্যতম হল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভাব। ২০২২-এর মার্চ পর্যন্ত সময়কালের এই রিপোর্টে  বলা হয়েছে, ৩৬ শতাংশ বিশেষজ্ঞ চিকিৎসকের পদই ফাঁকা। সাধারণ চিকিৎসকের অভাব রয়েছে ৪৯ শতাংশ। ৮৯ শতাংশ সাব সেন্টারে কোনও পুরুষ স্বাস্থ্যকর্মীই নেই। রাজ্যের কমিউনিটি হেলথ সেন্টার বা CHC গুলোতে ৫৪ শতাংশ চিকিৎসকের অভাব রয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক নেই ৯১ শতাংশে। ৮০ শতাংশের বেশি কমিউনিটি হেলথ সেন্টারেই ছিল না রক্ত রাখার ব্যবস্থা। 


রাজ্যের জেলা হাসপাতালগুলির চিকিৎসা পরিকাঠামো নিয়েও ক্যাগ রিপোর্টে ধরা পড়েছে উদ্বেগের ছবি। ৬৩ শতাংশ চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে। ৪৪ শতাংশ প্যারা মেডিক্যাল কর্মীর পদেও লোক নেই। জেলা সরকারি হাসপাতালগুলোতে প্রশাসনিক আধিকারিকদেরও ৮০ শতাংশ পদই ফাঁকা। ২০১৬-র বিধানসভা ভোটের আগে ৫ লক্ষ টাকার বিমার স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণাও তিনিই করেছিলেন।  এবার সেসব নিয়েই উঠছে পরিকাঠামোর অভাব থেকে নানা বেনিয়মের অভিযোগ। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget