এক্সপ্লোর

Mamata Banerjee: 'কমিশনের অফিসে বিজেপির একজন এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে...', চাঞ্চল্যকর অভিযোগ মমতার

TMC News: SIR-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল।

কলকাতা : রাজ্যে SIR প্রক্রিয়ার মধ্যেই ফের একবার নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-দের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে সুর চড়িয়ে তৃণমূলনেত্রী বলেন, "প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যা বিজেপি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে, তা-ই চেঞ্জ করা হচ্ছে। আমি শুনেছি, নির্বাচন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে। সে অনলাইনে যার ইচ্ছা নাম বাতিল দিচ্ছে। পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপির পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি। দেখতেও চাই না।" 

SIR-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। তৃণমূল মনে করছে, এরমধ্যে প্রচুর বৈধ ভোটার রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে বা অন্যায়ভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে, শুনানির সময় এই ধরনের ভোটারের পাশে থাকা খুব জরুরি। এই ধরনের বার্তাকে সামনে রেখেই আজ নেতাজি ইন্ডোরে BLA-দের নিয়ে বৈঠক করেন তৃণমূলনেত্রী। সেখানে প্রায় ১৪ হাজার বৈঠক যোগ দেন। তাঁদের একগুচ্ছ নির্দেশিকা দেন মমতা।

তাঁদের উদ্দেশে তৃণমূলনেত্রী বলেন, "যে সকল ভোটারকে বিএলও আন-ম্যাপড বলে চিহ্নিত করেছেন, তাঁদের সবাই শুনানির নোটিস পেয়েছেন কি না দেখতে হবে। এই সকল ভোটারের আগে থেকে ২০০২ রোলের কপি, কমিশনের নির্ধারিত প্রমাণপত্রের যে কোনও একটি সংগ্রহ করে রাখতে বলতে হবে। শুনানির সময় যাতে এই সমস্ত ভোটাররা উপস্থিত থাকেন সেটা সুনিশ্চিত করতে হবে। যাদের কাছে ১১টি প্রমাণপত্রের কোনওটি নেই, তাঁদের Permanent Residential Certificate রাখতে হবে। সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। এমএলএ, ব্লক প্রেসিডেন্ট. কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। যেসকল ব্যক্তি ফর্ম ৬, ফর্ম ৮ জমা দিচ্ছেন, তাঁর উপর নজর রাখতে হবে। আবেদনকারীকে হাসিমুখে সাহায্য করতে হবে। ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন, এসে নাম তুলতে চাইছেন...নজর রাখবেন। বাড়ি টু বাড়ি এবং অবজেকশন জানাতে হবে। বিজেপি আমাদের লোকেদের নামে অবজেকশন দিয়ে অনেক নাম কেটেছে। ওদের নামেও অবজেকশন দিতে হবে। শুনানির সময় প্রত্যেক বিএলএ-কে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ-ওয়ান, অ্যাসিস্ট করবে বিএলএ-টু। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রেও পরিকল্পনার অভাব হলে, আমাদের পার্টি অফিসে যোগাযোগ করবেন।" 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget