এক্সপ্লোর

Mamata Banerjee : সিঙ্গুরে শিল্প নিয়ে 'স্পিকটি নট' ছিলেন মোদি, কাল পাল্টা সভায় বড় ঘোষণা করবেন মমতা? কী বলছে সিঙ্গুর?

Mamata Banerjee Singur Rally : শিল্প নিয়ে সিঙ্গুরে নীরবই ছিলেন মোদি। তার ঠিক ১০ দিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা।  সিঙ্গুরকে মমতা কি কিছু দেবেন? বাড়ছে প্রত্যাশা। 

নরেন্দ্র মোদির পর এবার সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪ বছর পর সিঙ্গুরের মাটিতে পা রাখবেন মমতা।  ২৮ জানুয়ারি , বুধবার দুপুর ১ টায় সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, সেখানে সরকারি মঞ্চে বেশ কিছু শিলান্যাস কর্মসূচির পর রাজনৈতিক সভাও করবেন তিনি। মমতার সভার ঠিক ১০ দিন আগে সিঙ্গুরে ‘টাটার মাঠে’ সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মানুষের প্রত্যাশা ছিল ভোটমুখী বাংলায় এই সভা থেকে শিল্প সংক্রান্ত বড় ঘোষণা করবেন তিনি।  কিন্তু এই  জাতীয় কোনও ঘোষণা করেননি মোদি। তাতে মানুষ যে কিছুটা আশাহত হয়েছে, এ কথা বলাই বাহুল্য। 'টাটাকে বাংলায় ফেরাবো' - কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার  এমন কথা বললেও শিল্প নিয়ে সিঙ্গুরে নীরবই ছিলেন মোদি। তার ঠিক ১০ দিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা।  সিঙ্গুরকে মমতা কি কিছু দেবেন? বাড়ছে প্রত্যাশা। 

সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে বাংলার জেলা-জেলা থেকে আসতে পারেন মানুষ। ভোটমুখী বাংলায় সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, সেদিকে সারা বাংলার নজর থাকবে। সেই অনুষ্ঠানের পুঙ্খানুপুঙ্খ কভারেজ দেখুন এবিপি আনন্দে, সব খবর পড়তে চোখ রাখুন https://bengali.abplive.com/ -এ। মমতার সভা সরাসরি দেখতে নজর রাখুন এবিপি আনন্দর ইউটিউব প্ল্যাটফর্ম - https://www.youtube.com/@abpanandatv -এ। ক্লিক করুন - https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10 । এছাড়াও এবিপি আনন্দর ফেসবুক পেজেও লাইভ দেখুন অনুষ্ঠান। নজর রাখতে পারেন এবিপি আনন্দর লাইভ টিভি লিঙ্কে -https://bengali.abplive.com/live-tv

নরেন্দ্র মোদি সিঙ্গুরের  জনসভায় টাটাদের কারখানার প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গেছেন। উল্টোদিকে রাজনৈতিক মহল বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিঙ্গুর সদা পয়মন্ত। সিঙ্গুর তাঁকে শীর্ষাসনে বসিয়েছে! সুদীর্ঘ কালের বামদুর্গে ফাটল ধরিয়েছে। রাজনৈতিক ডিভিডেন্ড দিয়ে ক্ষমতায় এনেছে।  এরপর ২০১৬ সালে সিঙ্গুরে কারখানার জন্য নেওয়া জমি চাষিদের ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই হাজার একর জমিতে এখনও সেভাবে চাষবাস শুরু হয়নি, অধিকাংশ জমি আর কৃষিকাজের উপযোগীও নেই।  মুখ্যমন্ত্রী একসময় সিঙ্গুরে গিয়ে সর্ষে বীজ ছড়িয়ে প্রতীকী চাষ করেছিলেন , কিন্তু সেই সব জমি আর আগের মতো সুফলা নেই। তাই এখন মোদি আসার আগে সিঙ্গুরের বহু মানুষের মুখেই শোনা গিয়েছিল , 'এ জমিতে তো চাষ হবে না। শিল্প এলে আসুক'। এই পরিস্থিতিতে  সেই সিঙ্গুরের মাটিতেই প্রায় ৪ বছর পর সিঙ্গুরের মাটিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ । কারণ সামনে ভোট, সারা বাংলা ফুটছে এসআইআর আবহে। এই সময় সিঙ্গুরের মাটিতে  রাজনৈতিক সভাও করবেন তিনি। তবে কি সিঙ্গুরে দাঁড়িয়ে বড় কিছু ঘোষণা করে নির্বাচনের আগে চমক দেবেন মুখ্যমন্ত্রী? উত্তরের অপেক্ষায় রাজ্যের মানুষ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget