এক্সপ্লোর

Mamata Banerjee : করোনা টিকার সার্টিফিকেটে মোদির ছবি থাকলে ডেথ সার্টিফিকিটে কেন নয়, প্রশ্ন মমতার

"কোভ্যাক্সিন যাঁরা নিয়েছেন, তাঁরা বিদেশে যেতে পারছেন না। ছাত্রছাত্রীরা বিদেশে যেতে পারছেন না, তাহলে মোদি আমেরিকায় গেলেন কী করে?"

শিলিগুড়ি : "করোনা টিকার সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি থাকছে। তাহলে ডেথ সার্টিফিকিটে কেন মোদির ছবি থাকবে না?" আজ এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি মোদিকে একহাত নিয়ে বলেন, "কোভ্যাক্সিন যাঁরা নিয়েছেন, তাঁরা বিদেশে যেতে পারছেন না। ছাত্রছাত্রীরা বিদেশে যেতে পারছেন না, তাহলে মোদি আমেরিকায় গেলেন কী করে? কেন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল না কোভ্যাক্সিন?

এর আগে গত মার্চ মাসে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন কমিশনে অভিযোগ জানান। তৃণমূলের দাবি ছিল, ভোটের দিন ঘোষণার সঙ্গেই রাজ্যে চালু হয়েছে আদর্শ আচরণবিধি। তা সত্ত্বেও করোনা সার্টিফিকেটে রয়েছে মোদির ছবি। এরপর আজ মমতার বক্তব্যে উঠে এল টিকার সার্টিফিকেটে মোদির ছবি-প্রসঙ্গ।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। কাল উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে। যাবেন কার্শিয়ঙেও। আজ শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দেন মমতা।

সেখানে তিনি বলেন, 

  • আমরা ৭ কোটি টিকা এখনও পর্যন্ত দিতে পেরেছি
  • আমাদের প্রয়োজন ১৪ কোটি টিকা, পেয়েছি ৭ কোটি
  • সবাইকে ডবল ডোজ না দিতে পারলে ১০০ শতাংশ বলব কী করে?
  • সত্যি কথা বলা ভাল, সত্যি আড়াল করা ঠিক নয়
  • দেশে বলা হচ্ছে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে
  • ডবল ডোজ পেয়েছে মাত্র ২৯ কোটি মানুষ
  • করোনার টিকার সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি 
  • তাহলে ডেথ সার্টিফিকিটে কেন মোদির ছবি থাকবে না?
  • সারা ভারতে এখনও ৩৫ কোটি মানুষ একটি ডোজও পাননি
  • ছোটদের জুড়লে সংখ্যাটা ৭০-৭৫ কোটিতে পৌঁছে যাবে
  • বাংলায় একটাও টিকা নষ্ট হয়নি
  • কোভ্যাক্সিন যাঁরা নিয়েছেন, তাঁরা বিদেশে যেতে পারছেন না
  • ছাত্রছাত্রীরা বিদেশে যেতে পারছেন না, তাহলে মোদি আমেরিকায় গেলেন কী করে?
  • কেন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল না কোভ্যাক্সিন?
  • ভ্যাকসিন নিলেও সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে

 

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget