Mamata Banerjee:“আমার এমন দুঃসময় আসেনি, যে লাইব্রেরির বই চুরি করতে হবে”, 'প্রমাণ' চাইলেন মমতা, "বাজে কথা", পাল্টা দেবজিৎ
Mamata Banerjee On Book Theft Controversy: TMCP-র প্রতিষ্ঠা দিবসে 'বই চুরি' বিতর্কে মুখ খুললেন মমতা, জোর নিশানা দেবজিতের

কলকাতা: TMCP-র প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে গর্জে উঠলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি স্পষ্ট বলেন, কী করতে গিয়েছিলেন চুরি করতে , ক্যামাকস্ট্রিটে? আমাকে বলছে বই চুরি করেছি, সাহসে থাকলে প্রমাণ দিন। চুরির প্রমাণ দিতে না পারলে ক্ষমা চাইতে হবে।' মমতার অভিযোগের পর সাংবাদিক বৈঠকে পাল্টা নিশানা বিজেপি প্রধান মুখ্যপাত্র দেবজিৎ সরকারের।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন (Mamata Banerjee), ‘দুই পাশে দুই মহারাজ, মধ্যখানে কলাগাছ। বসে আছেন, জ্ঞান দিচ্ছেন জ্ঞানদাতারা। কী করতে গিয়েছিলেন ক্যামাকস্ট্রিটে, গ্যাসকাটার নিয়ে, কী করতে গিয়েছিলেন চুরি করতে ? আগেও তো সব নিয়ে গিয়েছেন, তো কী করতে গিয়েছিলেন, লুঠ করতে ? আমাকে বলছে, আমি নাকি বই চুরি করেছি ! সাহস থাকলে প্রমাণ দিতে হবে।তা না হলে নাকে খত দিতে হবে। এমন দুঃসময় আসেনি আমার, এমন দুঃসময় আসেনি আমার , যে আমাকে লাইব্রেরির বই চুরি করতে হবে। আমি কয়েকটা লাইব্রেরি তৈরি করে দিতে পারি। এমন কোনও লেখক লেখিকা নেই, যার লেখা বই আমার বাড়িতে নেই। আমি সাতবারের এমপি। আমি চারবারের সেন্ট্রাল মিনিস্টার। চিফ মিনিস্টার বলতে আমার ভাল লাগে না।’
এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,' হয় লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) দিন, নয় আপনার ভাণ্ডার খুলবো। বহুরূপী চরিত্র, আপনার পা ধরে চলতে হবে নাকি? এরপর থেকে কোনও সভার অনুমতি চাইবো না। জনগণের অনুমতি নিয়ে সভা করবো। গদ্দাররা চিরকালই গদ্দারি করে, মানুষ হয় না। বিজেপি নেতারা প্রণামি বাক্স লুঠ করেছে। আমরা মানুষের মানবিকতার পাশে আছি। দরকার হলে জেলে যাবেন, বিজেপিতে যাবেন না। এরপর জেলা সফরে বেরবো, অনুমতি না দিলেও বেরোব। যেখানে আটকাবেন, সেখানে বসে যাব।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের ইস্যুতে, এদিন সাংবাদিক বৈঠকে, বিজেপি প্রধান মুখ্যপাত্র দেবজিৎ সরকার (Debjit Sarkar) বলেন, ‘ওদের এখন অনেক সময়। ওনার এখন আর কোনও কাজ নেই। আজে বাজে কথা বলেই যাচ্ছেন।কেউ পাত্তাও দিচ্ছে না। এমন কি আপনারাও যান না ওদের কাছে..ঘরে বসে সোশ্যাল সাইটে বিজ্ঞাপন দেবার মতো করে উনি বক্তব্য রাখেন। রিলস বানাচ্ছেন। সময় আছে। রিলস লোকে দেখুক। আপনারাও দেখুন। পয়সা ওর ঘরে পৌঁছুক। এটায় তো মুশকিল । এপাং ওপাং ঝপাং- (বই) বিক্রি হচ্ছে না। ছবি আর কেউ কিনতে আসছে না। গান কেউ শুনতে চাইছে না। আপনারাও বুঝুন, একটুখানি মানবিক হন। কিন্তু তার জন্য আমাদের কেন প্রশ্ন করা পাল্টা বলেন এদিন তিনি।
Before You Go
Earthquake: ফের নেপালে ভূমিকম্প, দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত





















