এক্সপ্লোর

Amit Shah: ‘অমিত শাহকে বিশ্বাস করবেন না, উনি বড় মীরজাফর হয়ে যাবেন একদিন’, মোদিকে বার্তা মমতার

Mamata Banerjee on Amit Shah: মোদিকে সাবধান করলেন মমতা।

কলকাতা: গুজরাত থেকে সর্বভারতীয় রাজনীতিতে বরাবর পরস্পরের বিশ্বস্ত সঙ্গী তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডানহাত বলেও দাবি করেন কেউ কেউ। কিন্তু সেই শাহ সম্পর্কে এবার মোদিকে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, শাহকে এত বিশ্বাস করা ঠিক নয় মোদির। একদিন শাহও 'মীরজাফর' হয়ে যেতে পারেন। (Mamata Banerjee)

বিহারের পর বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR-এর প্রস্তুতি শুরু হয়েছে। সকাল থেকে সেই নিয়ে CEO দফতরে দফায় দফায় বৈঠক হয়েছে। ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই নিয়ে এদিন মুখ খোলেন মমতা। তিনি বলেন, "মিটিং করে এসে ওদের নেতা বলেন, 'বাংলায় কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দেব'। বিপর্যয়, বর্ষণ, উৎসবের মধ্যে এসব বলছে। ১৫ দিনের মধ্যে SIR হয়ে যাবে? কী মনে করে ওরা? কমিশন কি বিজেপি দলটার? না কি গণতান্ত্রিক, নাগরিক অধিকার সুনিশ্চিতকরণেই তৈরি কমিশন?"(Amit Shah)

এর পরই সরাসরি শাহকে নিশানা করেন মমতা। বলেন, "গোটাটা অমিত শাহের খেলা। উনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর মতো কাজ করেন। প্রধানমন্ত্রী সব জানেন। ওঁকে অনুরোধ করতে পারি। সর্বদা অমিত শাহকে বিশ্বাস করবেন না। একদিন উনি আপনার বড় মীরজাফর হয়ে যাবেন। সময় থাকতে সাবধান হোন।"

ত্রিপুরায় যেভাবে তৃণমূলের প্রতিনিধিদলকে আটকানো হয়, দলের কার্যালয়ে হামলা চালানো হয়, তার তীব্র নিন্দা করেন মমতা। ওডডিশার প্রসঙ্গও টেনে আনেন তিনি। মমতা বলেন, "ওড়িশা জ্বলছে। সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। দাঙ্গা করেছে বিজেপি নিজে। বজরং দল, কী সব নাম! দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এরা দেশকে শেষ করে দেবে। অনেক সরকার দেখেছি। এমন অহংকারী, স্বৈরাচারী সরকার দেখিনি। ওদের মনে রাখা উচিত, চিরকাল কিছুই থাকে না। আজ ক্ষমতায় আছে, কাল থাকবে না।"

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও এদিন কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। তাঁর দাবি, বাজেটে বাংলার বন্যার জন্য একটি টাকাও বরাদ্দ করেনি কেন্দ্র। কিন্তু নির্বাচনী মরশুমে রাজ্যে এসে বড় বড় কথা বলে যান বিজেপি নেতারা। শুধু তাই নয়, বিপর্যয়ের সঙ্গে যুঝতে থাকা উত্তরবঙ্গে বিমানের ভাড়া একধাক্কায় ১৮ হাজার করা হল কোন যুক্তিতে, এদিন প্রশ্ন তোলেন মমতা। নির্বাচনমুখী বিহারে ছটপুজোয় যেখানে ছাড় দেওয়া হচ্ছে, সেই সময় উত্তরবঙ্গ থেকে কেন চড়া ভাড়া আদায় করা হচ্ছে, প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তোলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget