এক্সপ্লোর

Mamata Banerjee: 'অনেকে জানতে চায় এই সম্মেলন করে কী লাভ, আমি বলি...', BGBS-এ বাংলাকে এগিয়ে রাখলেন মমতা

Bengal Global Business Summit: বুধবার অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি-সহ শিল্পপতিরা উপস্থিত ছিলেন।

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে চাঁদের হাট। সেখান থেকে বাংলাকে বিনিয়োগের আদর্শ রাজ্য বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বাংলা ব্যবসার আদর্শ জায়গা। বাংলায় ভয়ের কোনও জায়গা নেই, মাথা উঁচু করে বাঁচা যায় এখানে। আগামী প্রজন্মের স্বার্থে, মানুষের স্বার্থেই বছর বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করেন তিনি। এ নিয়ে মানুষ ছাড়া কাউকে জবাবদিহির বাধ্যবাধকতা নেই বলেও জানান মমতা। (Mamata Banerjee)

বুধবার অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি-সহ শিল্পপতিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ৪০ দেশের প্রতিনিধি। সেখানে মমতা বলেন, "বাংলার প্রভূত সম্ভাবনা রয়েছে। বাংলা দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। নারীর ক্ষমতায়নে বাংলা প্রথম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে, দক্ষতায় নম্বর বাংলায়। বাংলা শিল্প ও ব্যবসার গন্তব্য। সকলকে বলব, বাংলাই আপনাদের গন্তব্য, বাংলায় এলে সুফল পাবেন আপনারা।" (Bengal Global Business Summit)

বিনিয়োগ টানতে বছর বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বিরোধীদের কটাক্ষ উড়ে আসে। সেই নিয়ে এদিন মঞ্চে দাঁড়িয়েই মুখ খোলেন মমতা। বলেন, "বছর বছর কেন সম্মেলন, জানতে চান অনেকে। আমি বলব, আমরা শুরু করেছিলাম। এখন সব রাজ্য করছে। এতে ভুল কী? যুবসমাজ, আগামী প্রজন্মকে উৎসাহিত করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে আমাদের। এগিয়ে যেতে হবে। নইলে যুবসমাজ পেরে উঠবে না।"

মমতা জানান, গত সাত সম্মেলন থেকে বাংলায় মোট ৯০ লক্ষ ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর মধ্যে ১২ লক্ষ কোটি টাকার প্রকল্প হয়ে গিয়েছে। বাকিগুলি ধাপে ধাপে হচ্ছে। মমতার বক্তব্য, "১৩-১৪ টাকার বিনিয়োগ হয়নি। রাজনৈতিক কারণে কাউকে কৈফেয়ত দেওয়ার নেই আমার। শুধুমাত্র মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য আমি। দয়া করে সংখ্যাটা দেখুন। প্রমাণ হাতে নিয়ে বলছি। বাংলার প্রভূত সম্ভাবনা রয়েছে। দেশের মধ্যে বাংলার অর্থনীতি অন্যতম বৃহত্তম। আমাদের ডিজিপি ১৯ লক্ষ কোটি টাকার হয়ে যাবে। দেশের ডিডিপি-র চেয়ে আমাদের জিডিপি বৃদ্ধির গতি বেশি।"

মমতা জানিয়েছেন, রাজ্যের রাজস্ব আয় বেড়েছে ৪ গুণ।, উন্নয়ন প্রকল্পে খরচ বেড়েছে ৭.৮০ গুণ। নারীর ক্ষমতায়নে বাংলা এক নম্বরে রয়েছে। 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের আওতায় ২৫ বছর বয়স থেকে সারাজীবন হাতে নগদ পাচ্ছেন মহিলারা। আর কোনও রাজ্যে এমন ব্যবস্থা নেই। 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেয়েছে। এছাড়াও কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী প্রকল্প রয়েছে, রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।

মমতা জানান, বাংলা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। সকলকে নিয়ে চলার পক্ষপাতী। সংসদে অনেকে আজকাল নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কথা বললেও, তাঁর দল এই কাজ করে দেখিয়েছে। তৃণমূলের টিকিটে জয়ী মহিলা প্রার্থীদের হার ৩৯.৫ শতাংশ। মহিলাদের উন্নয়ন ছাড়া সমাজের উন্নয়ন যেমন সম্ভব নয়, তেমনই নারী-পুরুষ সকলের উন্নয়নের সঙ্গেই দেশের উন্নয়ন জড়িয়ে রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget