এক্সপ্লোর

Mamata on Bhangar: ভোটে বেলাগাম সন্ত্রাস, ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Bhangar under Kolkata Police: ভাঙড়কে নিয়ে নতুন ডিভিশন করার নির্দেশ, কলকাতা পুলিশের সিপি-কে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ভাঙড়ে লাগাতার অশান্তিকাণ্ডে (Bhangar Violence) বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ভাঙড়কেও কলকাতা পুলিশের (Kolkata Police) আওতায় নেওয়ার নির্দেশ। কলকাতা পুলিশের সিপি-কে নির্দেশ মুখ্যমন্ত্রীর ।  

পঞ্চায়েত ভোট ঘিরে বেলাগাম হিংসা ভাঙড়ে

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের যে কটি জায়গায় সবথেকে বেশি হিংসার ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এই এলাকায় পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা থেকে শুরু করে মনোনয়ন পর্ব, ভোটের দিন এবং পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পরও অশান্তি অব্যহত রয়েছে। এই এলাকায় হিংসার বহর বাড়তেই ঘটনাস্থলে গিয়েছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ভাঙড়কে নিয়ে নতুন ডিভিশন করার নির্দেশ

যদিও তারপরেও হিংসার ঘটনা একের পর এক ঘটেছে। এমন কি খুনের সংখ্যাটাও নেহাত কম নয়। তবে শুধুই পঞ্চায়েত ভোট নয়, এর আগেও একাধিক ইস্যুতে ভাঙড় উত্তাল হয়েছে। জ্বলেছে হিংসার আগুন। আর এহেন পরিস্থিতিতেই এবার বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়কে নিয়ে নতুন ডিভিশন করার নির্দেশ দিয়েছেন তিনি।

কলকাতা পুলিশকে নিয়ে প্রশংসা মমতার

অপরদিকে বরাবরই কলকাতা পুলিশকে নিয়ে গর্ব করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে পঞ্চায়েত ভোটে, কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতে সম্প্রতি মমতা বলেছিলেন, 'বাংলার পুলিশ অফিসাররা, যে কোনও পুলিশের থেকে ইম্পোট্যান্ট লাইক এনিথিং। এবং আপনারা জানেন একটা সময় কলকাতা পুলিশকে, স্কটল্যান্ড পুলিশের সঙ্গে তুলনা করা হত। সুতরাং আমাদের পুলিশরা যথেষ্ট স্মার্ট।' 

আরও পড়ুন, INDIA-কে 'জঙ্গি গোষ্ঠী' বলে কটাক্ষ, বিকাশ রঞ্জনের নিশানায় মোদি

নৌশাদ ও মমতা

অপরদিকে, পঞ্চায়েত ভোটের আগেও একাধিক হিংসার ঘটনার সাক্ষী হয়েছিল ভাঙড়। জল এতটাই গড়িয়েছিল যে, তার আঁচ পড়েছিল কলকাতাতেও। গ্রেফতার হয়েছিলেন সেবার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। এমনকি তারপরেও আরও একবার অশান্তি ছড়িয়েছিল ভাঙড়ে। এবং সেটাও পঞ্চায়েত ভোট শুরুর আগেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, এই আশঙ্কায় সেবার, আইএসএফ বিধায়ক নিজেই নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। কিন্তু সেদিন ব্যস্ততার কারণে মমতা দেখা করতে পারেননি। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্য়েই ভাঙড়কাণ্ডে জন্য খোদ নৌশাদকেই দায়ি করেছিলেন সেবার মুখ্যমন্ত্রী। তবে এই মুহূর্তে পঞ্চায়েত ভোট পেরিয়ে গেলেও রাজ্যে হিংসার ঘটনা অব্যহত। আর তারই মধ্য়ে, তৃণমূলের নেতা-মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী, 'মণিপুর ইস্যু থেকে নজর ঘোরাতে বাংলার হিংসার ঘটনায় সরব বিজেপি নেতারা।' তবে পরিস্থিতি হাতের বাইরে যাবার আগেই, মাস্টারস্ট্রোক মমতার। 

 

সেরা শিরোনাম

Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget