এক্সপ্লোর

Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ

Kalyan Banerjee Properties Row: কল্যাণের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আখরুজ্জামানের। ED, CBI তদন্তের দাবি তুলতেন।

কলকাতা: ফের মুখোমুখি সংঘাতে তৃণমূলের দুই শিবির। মমতা-তৃণমূলের সাংসদ, বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেনামি সম্পত্তির অভিযোগ তুললেন ঋতব্রত-তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান। বাঁকুড়া, উত্তরপাড়া, শ্রীরামপুরে কল্যাণের বেনামি সম্পত্তি রয়েছে বলে অভিযোগ তুললেন আখরুজ্জামান। পাল্টা আখরুজ্জামানের বিরুদ্ধে ED-কে ঘুষ দেওয়ার অভিযোগ তুললেন কল্যাণ। (Kalyan Banerjee Properties Row)

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর খান খান হয়ে গিয়েছে তৃণমূল। সেই থেকে পরস্পরকে আক্রমণ করে চলেছেন দুই শিবিরের নেতারা। সেই ধারা জিইয়ে রেখে বুধবার কল্যাণের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন আখরুজ্জামান। বলেন, "কল্যাণবাবুর বাড়িতে কেন এখনও ED, CBI, আয়কর বিভাগ যায়নি? আমি সংস্থাগুলিকে অনুরোধ করব, কল্যাণবাবুর বেআইনি কত সম্পত্তি রয়েছে, বাঁকুড়া থেকে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে উত্তরপাড়া-সহ কলকাতায় কত ফ্ল্যাট, বেনামি স্থাবর-অস্থাবর সম্পত্তি করেছেন!" (Akhruzzaman Attacks Kalyan)

আরও পড়ুন: ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ

সাধারণ আইনজীবী থেকে কী করে এত ফুলেফেঁপে উঠলেন কল্যাণ, প্রশ্ন তুলেছেন আখরুজ্জামান। তাঁর বক্তব্য, "কলকাতা হাইকোর্টের সামান্য এক আইনজীবী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় ২০১১ সাল থেকে সরকার থাকা অবধি আইনজীবী হিসেবে যেভাবে সরকারি টাকা নয়ছয় করেছেন, উনি যে যোগ্যতার আইনজীবী, তার চেয়ে বেশি ফি নিয়েছেন, সুপ্রিম কোর্টের নামী আইনজীবীদের মধ্যে বিল করে...শুধু উনি নন, ওঁর ছেলে, মেয়ে, জামাই, পরিবার পুরো সরকারটাকে লুটেপুটে খেয়েছে। আমাদের কাছে খবর আছে যে, গতবার রিটার্নে ৫০ কোটি টাকা আয়কর জমা দিয়েছেন উনি। এত টাকা কোথায় পেলেন জানতে চায় বাংলার মানুষ। তাই আমি সংস্থাকে বলব, বাড়িতে গিয়ে তদন্ত হোক। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক ওঁর বিরুদ্ধে। রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের আইনমন্ত্রী, তাঁকে চিঠি দিয়ে জানাচ্ছি, বাংলার মানুষের টাকায় কোষাগার কী ভাবে ফাঁকা করেছেন কল্যাণ, তার তদন্ত হোক। আমাদের কাছে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। বিনা কারণে অ্যাপিয়ার হয়ে কোটি কোটি সরকারি টাকা নয়ছয় করেছে। মুখ্যমন্ত্রী যেহেতু আইনমন্ত্রী, তদন্ত করে সামনে আনা হোক।"

যদিও আখরুজ্জামানকে গুরুত্ব দিতে নারাজ কল্যাণ। তাঁর কথায়, "আরে আমার আয়ের সোর্স যা আছে, তা ডিসক্লোজ় করা আছে। আমার ফ্ল্যাট-বাড়ি তো আজকের নয়! অনেক দিনের। ২০০৯ সালে শ্রীরামপুরে ফ্ল্যাট কিনেছি। উত্তরপাড়ায় ফ্ল্যাট কিনেছি ২০১০ সালে। ২০০৯ সালে কলকাতায় বাড়ি তৈরি করেছি। চিন্তার কী আছে? আমার যদি পারো ধরে নাও তুমি ভাই। তুমি তো হরিদাস পাল! নরেন্দ্র মোদি গত ১৪ বছরে CBI-ED দিয়ে কিছু করতে পারেনি। তুমি তো হরিদাস পাল আখরুজ্জামান। ED-কে ৪০ কোটি টাকা ঘুষ দিলে কেন?"

আরও পড়ুন: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর

আখরুজ্জামান যদিও দাবি করেছেন, তাঁর বাবা ২৫ বছর বিধায়ক ছিলেন। তিনি ২০ বছর বিধায়ক, জেলা পরিষদের নেতা ছিলেন। ক্ষমতায় থেকেছেন, ক্ষমতা দেখেওছেন। একটাকাও প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি। আখরুজ্জামান বলেন, "আমি ED, CBI-কে আহ্বান করব। আমার বাড়িতে আসুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।"

পাল্টা জবাব দিতে ছাড়েননি কল্যাণ। তাঁর বক্তব্য, "ED, CBI-কে আহ্বান করতে হবে না। তারা পদক্ষেপ করুক। ED, CBI ওর ঘরে জামাই হিসেবে যাবে না। ED, CBI-কে বলব, ৪০ কোটি টাকা নিয়ে আপনারা কেন চুপ হয়ে গেলেন আখরুজ্জামানের বিরুদ্ধে।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Advertisement

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget