এক্সপ্লোর
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
Mamata TMC MP Mahua Moitra Faces BJP Protest: নদিয়ার কালীগঞ্জে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মমতা-তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, তারপর যা হল, "পুলিশের সামনেই.."

মহুয়া মৈত্র
Source : ABP Ananda
নদিয়া: নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে কালো পতাকা দেখানোর অভিযোগ। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এমনকি, সাংসদের উপর ডিম ছোড়ারও অভিযোগ উঠে এসেছে। বিক্ষোভ, স্লোগান, ডিম ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
কালীগঞ্জের গোবরায় এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মমতা-তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, মাঝপথে তাঁর রাস্তা আটকান বিজেপি কর্মীরা। বিজেপির পতাকা হাতে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। মহুয়া মৈত্র অভিযোগ তুলে জানিয়েছেন, ‘পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।’
Before You Go
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Advertisement





















