এক্সপ্লোর

Kajal Sheikh: মিষ্টিমুখ করিয়েছিলেন মমতা তৃণমূলের শোভনদেব, তারপরই রক্ষী প্রত্যাহার করা হল কাজল শেখের!

Birbhum Politics: গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক কাজল শেখের ২ রক্ষীকে তুলে নিয়েছে পুলিশ। কাজল শেখ নিজেই জানিয়েছেন তাঁর দেহরক্ষী প্রত্যাহার করা হয়েছে। যদিও এর থেকে বেশি কিছু বলতে চাননি তিনি।

কলকাতা: গতকাল ২৮ অক্টোবরই বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি মুখ করিয়েছিলেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। আর তারপরই কাজল শেখের ২ রক্ষীকে তুলে নিল পুলিশ। ২০২১ সাল থেকে নিরাপত্তা পেতেন বীরভূমের হাঁসন বিধানসভার বর্তমান বিধায়ক। ২০২৩ সালে যখন তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হন, তারপর তাঁর জন্য বরাদ্দ হয় Y ক্যাটেগরির সুরক্ষা। আর পরবর্তীতে ২০২৬ সালে তাঁর জন্য Y+ ক্যাটেগরির সুরক্ষা বরাদ্দ করা হয়। যদিও ভোটের পর তিনি বিধায়ক হলেও তাঁর সুরক্ষা কমিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন

জানা গিয়েছে, গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক কাজল শেখের ২ রক্ষীকে তুলে নিয়েছে পুলিশ। কাজল শেখ নিজেই জানিয়েছেন তাঁর দেহরক্ষী প্রত্যাহার করা হয়েছে। যদিও এর থেকে বেশি কিছু বলতে চাননি তিনি। এ ছাড়াও তিনি বলেন, বীরভূমের জেলা পুলিশ সুপারকে এই বিষয়ে যেন প্রশ্ন করা হয়। যদিও জেলা পুলিশ সুপারও জানিয়েছেন কাজল শেখের ২ জন দেহরক্ষী প্রত্যাহার করা হয়েছে।           

মনে করা হচ্ছে গতকাল শোভনদেবের মিষ্টিমুখ করানোর ঘটনারই রেশ এটা। কারণ, গতকালের ওই ঘটনা সামনে আসার পরই একটা রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়। প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি এবার শিবির বৈদল করছেন কাজল শেখ? এর আগেও একাধিকবার এই প্রশ্ন উঠেছিল। কারণ, এর আগে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমে গিয়েছিলেন, তখনও কাজল শেখকে দেখা যায়নি। আর সেই সময়ই এই প্রশ্ন ওঠে যে, তবে কি এবার শিবির বদল করতে চলেছে কাজল শেখও।           

আরও পড়ুন: দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে কুণাল ঘোষের পোস্টে বিতর্ক, হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে হাজিরা কুণালের

জানা গিয়েছে, তাঁর সঙ্গে ২ জন সর্বক্ষণের দেহরক্ষী থাকত। আর সেই ২ জনকে আজ দুপুরের দিকে তুলে নেওয়া হয়েছে। যদিও বিজেপির বীরভূমের জেলা সভাপতি জানিয়েছেন, "এটা পুরোটাই পুলিশের বিষয়। এখানে রাজনীতির কিছু নেই।" যদিও এই ঘটনা জানার পর কাজল শেখ কোর্টে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন। এ ছাড়াও তিনি বলেন, "মিষ্টি খাওয়ার জন্য রক্ষী তুললে, আবার মিষ্টি খাব"।           

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget