এক্সপ্লোর

Mandarmani Death : ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?

নাকি নিয়ম ভেঙে কোনও জায়গায় স্নান করতে চলে গিয়েছিলেন তাঁরা ? হঠাৎ করে সমুদ্রে তলিয়েই বা গেলেন কীভাবে ? এর পিছনেও কি দায়ী সেই চোরাবালি নাকি অন্যকিছু?

পুজোর পর বেড়াতে গিয়ে আর ফেরা হল না। আবার মন্দারমণিতে সাগরগ্রাসে পর্যটকরা। মন্দারমণিতে সমুদ্রে নেমে ডুবে মৃত্যু হল এক জনের। তলিয়ে যাওয়া আরেক জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে সমুদ্রে নেমে তলিয়ে যান হাওড়ার একই পরিবারের দু'জন । কিন্তু কীভাবে তলিয়ে গেলেন তাঁরা ? তাঁরা কি অনুমোদিত জায়গায় নেমেছিলেন ? নাকি নিয়ম ভেঙে কোনও জায়গায় স্নান করতে চলে গিয়েছিলেন তাঁরা ? হঠাৎ করে সমুদ্রে তলিয়েই বা গেলেন কীভাবে ? এর পিছনেও কি দায়ী সেই চোরাবালি নাকি অন্যকিছু? তদন্ত করবে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, স্পিডবোট দিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটি দেহ উদ্ধার হলেও আরেকজনের কোনও খোঁজ নেই। দেহ খুঁজে বের করার চেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও । শুক্রবার মন্দারমণির কাছে এক জনের দেহ উদ্ধার হয়। অন্য জনের খোঁজে তল্লাশি চলছে এখনও।  সূত্রের খবর, তলিয়ে যাওয়া দু'জন ডোমজুড়ের বাসিন্দা, সম্পর্কে শ্যালক-জামাইবাবু ।  ছয় যুবকের একটি  দল মন্দারমনিতে এসেছিল বেড়াতে, তার মধ্যেই দুইজন এখন নিখোঁজ।   

পুজোর আগেও দুর্ঘটনা  

পুজোর ঠিক আগেই, গত সেপ্টেম্বরে আরেকটি দুর্ঘটনা ঘটে যায়।  মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে যান শান্তিপুরের বাসিন্দা একই পরিবারের ৩ জন। তাদের মধ্য়ে ছিলেন এক নাবালকও।  তার নিথর দেহ উদ্ধার হয়। এরপর তাজপুর সমুদ্র সৈকতে ভেসে আসে মহিলার দেহ।  দুর্ঘটনা রুখতে পুলিশ-প্রশাসনের তরফে মন্দারমণি সমুদ্র-সৈকতে মাইকে প্রচার করা হয়।    

একাধিক দুর্ঘটনা মন্দারমণিতে 

শুধু এই দুটি ঘটনা নয়। চলতি বছরে আরও মৃত্যু হয়েছে মন্দারমণির সমুদ্রে। গত এপ্রিলে মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় এক চিকিৎসক দম্পতির। জলে ডুবে মৃত্যু শল্য চিকিৎসক কুন্তল চক্রবর্তী ও চিকিৎসক শৈলজা ভরদ্বাজের।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তাঁরা ছিলেন ঘোলার বিবেকানন্দ পার্ক এলাকার বাসিন্দা। 

তালসারির সমুদ্রে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু  

এই ২০২৬ এই  জলে ডুবে মারা যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দিঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতার। একটি সিরিয়ালের শ্যুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন রাহুল। সমুদ্রে নেমে ডুবে যান রাহুল বন্দ্যোপাধ্যায়। সেই মৃত্যু নিয়ে একের পর এক রহস্য সামনে আসে। সেই ধোঁয়াশা এখনও কাটেনি।                         

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
Naihati Baro Maa :অপেক্ষা শেষ, অবশেষে নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ
অপেক্ষা শেষ, অবশেষে নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ
Sharadwat Mukherjee: 'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Advertisement

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget