এক্সপ্লোর

Drugs Fail : ইঞ্জেকশনের ভায়ালে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া, ভেজাল প্রেসার ,বমির ওষুধ! আবার 'ফেল'

দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায়, আবার ফেল করল প্রচুর ট্যাবলেট,  ক্যাপসুল, ইঞ্জেকশন এবং চিকিৎসা সরঞ্জাম।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ৯৭টি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম গুণমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
  • বেশিরভাগই স্যালাইন, ইনফিউশন সেট, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধ।
  • কয়েকটি নামী সংস্থার ব্র্যান্ড নকল করে তৈরি হয়েছে ওষুধ।
  • বাজার থেকে এসব ওষুধ ও সরঞ্জাম প্রত্যাহারের নির্দেশ।
  • মেহেন্দিতে ক্ষতিকারক রাসায়নিক ও জাল সাবানও ধরা পড়েছে।

 

সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, কলকাতা : গুণমান যাচাইয়ের পরীক্ষায় পাস করতে পারল না বিপুল পরিমাণ ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন। তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল জানিয়েছে, ওষুধের পর এবার চিকিৎসা সরঞ্জামের মার্কশিটেও লাল কালির দাগ। দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায়, আবার ফেল করল প্রচুর ট্যাবলেট,  ক্যাপসুল, ইঞ্জেকশন এবং চিকিৎসা সরঞ্জাম। এরমধ্য়ে রয়েছে বিভিন্ন কোম্পানির ক্যাথিটার , স্যালাইন এবং তরল ওষুধ শরীরে প্রবেশ করানোর ইনফিউশন সেট, যা চিকিৎসার ক্ষেত্রে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ!

সম্প্রতি, পরীক্ষার জন্য বাজার থেকে বিভিন্ন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। সেই রিপোর্ট সামনে আসার পর দেখা যাচ্ছে, এক সঙ্গে ৯৭টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে। কোনও ক্ষেত্রে মোড়কে লেখা বিবরণের সঙ্গে ওষুধের মাত্রায় হেরফের রয়েছে। কোথাও আবার ওষুধের পরিমাণই কম।  কোনও ইঞ্জেকশনের ভায়ালে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে। কোনটি আবার পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি। তিনটি ওষুধ আবার নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো।

কলকাতা মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধান সৌমিত্র ঘোষ জানালেন, আমরা তো সব কিছু স্টেরিলাইজ করি, প্যাকেটের ভিতরের জিনিস যদি এরকম থাকে, তাহলে তো ভয়াবহ! পরীক্ষায় ফেল করা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে,  ক্যাথিটার, স্যালাইন এবং তরল ওষুধ শরীরে প্রবেশ করানোর ইনফিউশন সেট, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, স্যালাইন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ অ্যামলোডিপিন, ব্যাকটেরিয়ার সংক্রমণের ওষুধ অ্যামিকাসিন, প্যারাসিটামল, চোখের ড্রপ, কিডনির অসুখের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন, ডায়ারিয়া এবং বমি বন্ধের ওষুধ, প্যান্টোপ্রাজল, অ্যাসপিরিন এবং অক্সিটোসিন।

এছাড়াও নমুনা পরীক্ষায় মেহেন্দিতে মিলেছে ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি। জাল অ্যালোভেরা সাবানেরও হদিশ মিলেছে। Sই সব ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশে দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। যে সব কোম্পানির ওষুধ, গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে, সেই কোম্পানিগুলোর বেশিরভাগ গুজরাত, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের। 

গত মাসেও ফেল-করা ওষুধের তালিকায় ছিল, ফেল করা ওষুধের তালিকায় রয়েছে, ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ভেনেটোক্ল্যাক্স ট্যাবলেট। ব্রেস্ট ক্যান্সারের ইঞ্জেকশন ন্যানড্রোলন ডেকানোয়েট। হজমের ওষুধ প্যানটোপ্রাজল 40। রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত টেলমিসারটন 40। ব্যথা কমানো ও জমাট রক্ত স্বাভাবিক করার হেপারিন অয়েনমেন্ট। অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্লাভুলেনেট 625-এর মতো ওষুধ। শুধু তাই নয়, পরীক্ষায় ধরা পড়েছে, অ্যাড্রিনালিন ইঞ্জেকশন এবং ভিটামিন C ইঞ্জেকশনের ভায়ালে ভাসছে দূষিত পদার্থ। চোখের ড্রপের শিশিতে ভুল লেভেল লাগানো এমন ঘটনাও সামনে আসে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget