এক্সপ্লোর

Kolkata Park Street Fire : পার্কস্ট্রিটে বহুতলে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে চারিপাশ, আতঙ্ক মহানগরে

Kolkata Fire : জল এবং ফোম দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। আগুনের উৎসস্থল খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দল। 

কলকাতা : পার্ক স্ট্রিটের ( Park Street ) পার্ক সেন্টারে ভয়াবহ আগুন ( Park Street Fire ) । ১ / ১ ক্যামাক স্ট্রিটে আগুন লেগে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। ক্যামাকস্ট্রিট ও পার্কস্ট্রিটের সংযোগ স্থলের কাছাকাছি এই বাড়িটি। অনর্গল কালো ধোঁয়া ও আগুনের শিখা চোখে পড়ছে দূর থেকে।

দ্রুত গতিতে অগ্নি নির্বাপনের চেষ্টা চলছে। ইতিমধ্যেই দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। এলাকা থেকে মানুষজনকে সরানোর চেষ্টা করা হচ্ছে। নিচে রেস্তোরাঁ ও ক্যাফে রয়েছে। আশেপাশে রয়েছে বেশ কয়েকটি অফিস। এখনও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ হতাহত হয়েছেন কি না তাও জানা যায়নি এখনই। আশপাশের রেস্তোরাঁ, কাফে থেকে বার করে দেওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডার। ভিতরে যাতে কেউ আটকে না থাকে সেজন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। জল এবং ফোম দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। আগুনের উৎসস্থল খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দল। 

ইতিমধ্যেই রেস্তোরাঁ সংলগ্ন বহুতল খালি করে দেওয়া হয়েছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শিশু এবং বৃদ্ধদের। রাস্তায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। আগুনের তীব্রতায় ভেঙে পড়ছে রেস্তোরাঁর অ্যাসবেস্টসের ছাদ। দমবন্ধ করা ধোঁয়ায় ঢেকে গেছে পুরো বিল্ডিং
। ধোঁয়ার ফলে বিল্ডিংয়ের ভিতরে দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

( বিস্তারিত আসছে )

সেরা শিরোনাম

Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Abhishek Banerjee:
Abhishek Banerjee: "কড়া পদক্ষেপ করা যাবে না", হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari : 'সাড়ে ৪ হাজার টাকা করে মাসে পাবেন', মুখ্যমন্ত্রীর ঘোষণা বিশেষভাবে সক্ষম এই মহিলাদের জন্য
'সাড়ে ৪ হাজার টাকা করে মাসে পাবেন', মুখ্যমন্ত্রীর ঘোষণা বিশেষভাবে সক্ষম এই মহিলাদের জন্য
Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget