এক্সপ্লোর

Mausam Benazir Noor: মালদায় ২ আসনে ফুটল না ঘাসফুল, প্রার্থী নির্বাচন নিয়ে চটেছেন মৌসম ?

Malda Loksabha Constituency : মালদা উত্তরে জিতেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু, মালদা দক্ষিণে জয়ী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। কেন ফুলটল না ঘাসফুল? কার উপর চটলেন মৌসম?

অভিজিৎ চৌধুরী, মালদা : বিধানসভা ভোটে নজরকাড়া ফল করেও, লোকসভা ভোটে মালদায় তৃণমূলের ঝুলি শূন্য। গোটা রাজ্যে দলের দুর্দান্ত ফলের মধ্যেও, নিজের জেলায় এই বিপর্যয়ের জন্য,  জেলা তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন মৌসম বেনজির নূর। সেই সঙ্গে দলের প্রার্থী নির্বাচন নিয়েও কার্যত প্রশ্ন তুলে দিলেন মালদা জেলা তৃণমূলের প্রাক্তন সভানেত্রী।

২০১৯ এর তুলনায় সাতটি লোকসভা আসন বাড়ালেও, মালদার দুটি কেন্দ্রে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে হারতে হয়েছে ব্যারাকপুরের ভূমিপুত্র, প্রাক্তন IPS প্রসূন বনদ্যোপাধ্যায়কে। মৌসমের দাবি, বহিরাগত প্রার্থী মানতে পারেননি সাধারণ মানুষ। মালদা উত্তরে দ্বিতীয় স্থানে থাকলেও, মালদা দক্ষিণ কেন্দ্রে তৃণমূল রয়েছে তৃতীয় স্থানে। ওই আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। শাহনওয়াজ আলি রায়হানকে দলের প্রার্থী করা নিয়েও উষ্মা প্রকাশ পেয়েছে মৌসমের কথায়। 

আরও পড়ুন : রবিবার থেকেই ঘুরছে ভাগ্য, বড় ঝামেলা এড়াতে রাশি অনুসারে শুভ রং ও সংখ্যাটি জেনে নিন

মালদা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী মৌসম বেনজির নুর বলেন, প্রার্থী নিয়ে কর্মীরা তো বলেছে যে, যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল। প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল। ভোটাররা হয়তো গ্রহণ করতে পারেনি। মনে হচ্ছে আমার। সেটা তো আমাদের আলোচনা করে দেখতে হবে। বিজেপিকে আটকানোর জন্য় আমি খুব আশাবাদী ছিলাম।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, প্রার্থী সিলেকশন নিয়ে যদি কথা হয় এখন তাহলে মুর্শিদাবাদে কী করে জিতল? তাহলে মেদিনীপুরে কী করে জিতল? ঝাড়গ্রামে কী করে জিতল? তাহলে ওরাও তো বাইরে থেকে ক্য়ান্ডিডেট হয়েছে। সেখানে তাহলে কী করে জিতল? 

এদিকে, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, ৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে গত বিধানসভা ভোটে, ৬টিই ছিল তৃণমূলের দখলে। মাত্র ১টিতে জয়ী হয় বিজেপি। কংগ্রেসে দখলে ছিল না একটিও। সেখানে, এবার, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে জয়ী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। তাঁর সঙ্গে তৃণমূল প্রার্থীর ব্য়বধান প্রায় ২ লক্ষ ৭১ হাজার। মালদা দক্ষিণে দ্বিতীয় নয়, তৃতীয় স্থানে ঠাঁই হয়েছে তৃণমূলের।                                      

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

   

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget