এক্সপ্লোর

Medinipur News: তৃণমূলের শহিদ বেদিতে বিজেপি-র পতাকা! মেদিনীপুরে জোর তরজা

TMC vs BJP: স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা তৃণমূলের শহিদবেদি ভাঙচুরের পাশাপাশি, তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেয়।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: শহিদ স্মরণে বছর বছর ২১ জুলাই পালন করে আসছে তারা। এ বছরও তা নিয়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেই আবহেই মেদিনীপুরে (Medinipur) তৃণমূলের শহিদবেদিতে বিজেপি-র (BJP)পতাকা থাকাকে ঘিরে অশান্তি বাধল। এ নিয়ে দুই শিবিরের মধ্যে চরমে উঠেছে তরজা। শাসকদলের (TMC) অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতে শহিদবেদি ভেঙে, তৃণমূলের পতাকা নামিয়ে নিজেদের পতাকা তুলেছে। যদিও তা মানতে নারাজ গেরুয়া শিবির। তবে তাতেই অশান্তি থামেনি। বরং কোতয়ালি থানায় FIR দায়ের করেছে তৃণমূল।

মেদিনীপুরে তরজায় তৃণমূল-বিজেপি

তৃণমূলের শহিদবেদির উপর বিজেপি-র পতাকা উড়তে দেখে রবিবার উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহরের হাতারমাঠ এলাকায়। সেখানকার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। সেই নিয়ে রাজ্যের শাসকদলের তরফে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা তৃণমূলের শহিদবেদি ভাঙচুরের পাশাপাশি, তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। বিষয়টি নজরে পড়তেই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বলেও দাবি তুলেছেন তৃণমূল নেতৃত্ব।  যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এমন ঘটনা বলে দাবি গেরুয়া শিবিরের। 

আরও পড়ুন: Modi On Kali : মোদির মুখে মা কালীর স্তুতি, নাম না করে মহুয়াকে এই বলে খোঁচা মালব্যর ...

মেদিনীপুর ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি কল্লোল ঘোষালের কথায়, "আমাদের এখানে শহিদ বেদী ও ঝান্ডা দেওয়া ছিল। ভারী কিছু দিয়ে ভেঙে উপড়ে ফেলে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপির লোকেরা করেছে।"

বিজেপি-র দিকে অভিযোগের আঙুল বিজেপি-র

অন্য দিকে, বিজেপি-র মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি শমিতকুমার মণ্ডল বলেন, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ওরাই বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে। আমাদের কোনও কার্যকর্তা ও কর্মী এই ধরনের কাজ করেনি। করতে পারে না।"মেদিনীপুর শহরে এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে উঠেছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Yojana: কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget