এক্সপ্লোর

TMC - Congress : এবার তৃণমূলের ঘর ভাঙল কংগ্রেস ! কংগ্রেসে যোগ মেখলিগঞ্জের পুরপ্রধানের, একই পথে বাকি কাউন্সিলররাও?

৫ তৃণমূল কাউন্সিলরও হাঁটতে চলেছেন তাঁর দেখানো পথে, এমনটাই দাবি করেছেন তৃণমূলত্যাগী পুরপ্রধান। তবে কি তৃণমূলের ঝালদা ও সাগরদিঘি মডেলের মধুর প্রতিশোধ নিতে চলেছে কংগ্রেস?

ঝিলম করঞ্জাই ও শুভেন্দু ভট্টাচার্য, কলকাতা : তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে মেখলিগঞ্জ পুরসভা। প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন মেখলিগঞ্জের তৃণমূল পুরপ্রধান। আরও ৫ তৃণমূল কাউন্সিলরও হাঁটতে চলেছেন তাঁর দেখানো পথে, এমনটাই দাবি করেছেন তৃণমূলত্যাগী পুরপ্রধান। তবে কি তৃণমূলের ঝালদা ও সাগরদিঘি মডেলের মধুর প্রতিশোধ নিতে চলেছে কংগ্রেস?                           

এ যেন ঝালদা পুরসভা ও সাগরদিঘি বিধানসভার মধুর প্রতিশোধ! রাজ্যে পালাবদলের একমাসের মধ্যেই, তৃণমূলের হাতছাড়া হচ্ছে কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভা। প্রকৃত অর্থেই যে তৃণমূলের দুর্দিন শুরু হয়ে গেছে, মিলল আরও একটা হাতে গরম প্রমাণ। 
শুক্রবার, তৃণমূল পরিচালিত মেখলিগঞ্জ পুরসভার পুরপ্রধান যোগ দিলেন কংগ্রেসে। তৃণমূলত্যাগী নেতার হাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।  তৃণমূলত্যাগী পুরপ্রধান প্রভাত পাটনি এদিন বলেন, ' কংগ্রেস জাতীয় দল। আর তৃণমূল এখন আঞ্চলিক দলে পরিণত হয়েছে।' 

তৃণমূলত্যাগী নেতার হাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, মেখলিগঞ্জ পুরসভা উত্তরবঙ্গের ৯টি আসন নিয়ে এই পুরসভা। ৬ জন যাঁরা এই বোর্ডের ভিতরে আছেন, তাঁরা সবাই আজকে কংগ্রেসের আদর্শ-নীতি, রাহুল গান্ধীর যে লাগাতার লড়াই তাঁর সাথী হওয়ার জন্য  তাঁরা কংগ্রেসের পতাকার নীচে এসে কাজ করতে চান, লড়াই করতে চান। প্রভাত পাটনির দাবি,  আমরা কংগ্রেসেই থাকছি। এই জয়েনিংয়ের আগে আমি আমার কাউন্সিলরদের সবার সঙ্গে কথা বলেছি। এখান থেকে যাওয়ার পরে তাঁদের সাথে আবার বসব, আমাদের মেখলিগঞ্জ পুরবোর্ডকে কংগ্রেসের পুরবোর্ড হিসাবে পরিণত করব।

উত্তরবঙ্গের আরেক জেলা জলপাইগুড়িতেও তৃণমূলে ভাঙন ধরেছে। কংগ্রেসে যোগ দিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মলয় রায়। যিনি বর্ষীয়াণ কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের ভাইপো। সিপিএমের সঙ্গে জোট বেধে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস। কিন্তু সেই একমাত্র বিধায়ককেও ছিনিয়ে নেয় তৃণমূল! একইভাবে দলবদলের রাজনীতির খেলায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তারা। এবার তৃণমূলের রাজপাট খতম হওয়ার পর, মেখলিগঞ্জে তারই যেন মধুর প্রতিশোধ নিল কংগ্রেস।

বিজ্ঞান বলে প্রত্য়েক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন তৃণমূলও তা টের পাচ্ছে! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
Advertisement

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget