এক্সপ্লোর

Kolkata Metro:অপেক্ষার দিন শেষ, পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা

নানা জট কাটিয়ে মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ শুরু হয়েছিল আগেই। এবার শেষ হতে চলেছে শহরতলির বাসিন্দাদের অপেক্ষার দিন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা। মাঝেরহাট মেট্রো স্টেশন পরিদর্শনের পর জানালেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার। ২০২৬ সালে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করছেন মোট্রো কর্তারা।

পুজোর আগেই মাঝেরহাট মেট্রো? নানা জট কাটিয়ে মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ শুরু হয়েছিল আগেই। এবার শেষ হতে চলেছে শহরতলির বাসিন্দাদের অপেক্ষার দিন। পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা। জানালেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার মাঝেরহাট স্টেশন পরিদর্শন করেন তিনি। জোকা-বিবাদী বাগ রুটে বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত চলছে মেট্রো। মেট্রোরেল সূত্রে খবর, জোকা-তারাতলা রুটে তেমন ভিড় হচ্ছে না। ফল আর্থিকভাবে বিশেষ লাভ হচ্ছে না। মাঝেরহাট পর্যন্ত পরিষেবা চালু হলে মাঝেরহাট স্টেশনেই ৫০ হাজার যাত্রীর পা পড়বে বলে আশা করছেন মেট্রো কর্তারা।                             

২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় মেট্রোর কাজ। মাঝেরহাটের যেখানে নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত হয়, সেখানে মেট্রো প্রকল্পের কাজ নিয়ে তৈরি হয় জটিলতা । নতুন মাঝেরহাট ব্রিজের গা ঘেঁষে মেট্রোর পিলার বসানো ঘিরে রেল ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলে। সব জট কাটিয়ে মাঝেরহাটে মেট্রো প্রকল্পের কাজ চলছে পুরো দমে। ২০২৬ সালে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করছেন মেট্রো কর্তারা।

গত ২০ এপ্রিল গঙ্গার নিচ দিয়ে শুরু হয়েছে  ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) ট্রায়াল রান। একপারে কলকাতা, অপর পারে হাওড়া। মাঝখানে বয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গার নিচ দিয়ে দুই পাড়ের দুই শহরকে জুড়ে দিল মেট্রো। ইতিহাসের পাতায় একসঙ্গে নাম লেখা হল দুই শহরের। গত ১২ এপ্রিল হয়েছিল রেক মুভমেন্ট টেস্ট রান।বৃহস্পতিবার থেকে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রায়াল রান। প্রথম গতি দেখা হবে। বাড়ানো হবে। রেক পরীক্ষা হবে। সুরক্ষার দিক গুলি দেখা হবে। এদিন বেলা ১২টা নাগাদ একটি রেক হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যায়। পরে ফিরে আসে সেটি।

আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি


সেরা শিরোনাম

West Bengal News Update: ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget