এক্সপ্লোর

Mid Day Meal: মিড ডে মিলে মাংস ভাত খেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি একাধিক পড়ুয়া

Mid Day Meal Controversy: মিড ডে মিলে মাংস ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু ছাত্রছাত্রী, দাবি অভিভাবকদের।

কুলতলি: স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া, কুলতলিতে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ। মিড ডে মিলে মাংস ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু ছাত্রছাত্রী, দাবি অভিভাবকদের। অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। 

বিতর্কে মিড ডে মিল

এই প্রথমবার নয়। মিড ডে মিল নিয়ে একাধিকবার নানা বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি যেমন মালদার লক্ষ্মীপুর কলোনিতে স্কুলে শিক্ষকদের পাতে পড়ে চিকেনের লেগপিস আর সরু চালের ভাত। পড়ুয়াদের জন্য ভাত হয় মোটা চালের আর তরকারি হয় ছাঁট মাংস দিয়ে, এমন অভিযোগ উঠেছিল। যা নিয়ে  বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলের মধ্যেই তালা বন্ধ করে রাখা হয়েছিল শিক্ষকদের।                                                              

এর আগে কখনও মিড ডে মিলে ডালের বালতির মধ্যে পড়েছে সাপ। কখনও আরশোলা। কখনও উঠেছে মজুত চালে মরা টিকটিকি ও ইঁদুর মেলার অভিযোগ। আবার কখনও অভিযোগ উঠেছে, মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি পড়ার!

আরও পড়ুন, ডিএ নিয়ে অস্বস্তিতে শাসকদল, জলপাইগুড়িতে তৃণমূলেরই শিক্ষক সেল থেকে গণ পদত্যাগ শিক্ষকদের

বারংবার অভিযোগ পেয়ে ৩০ জানুয়ারি রাজ্যে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। নতুন বছরের শুরু থেকেই মিড ডে মিলে মুরগির মাংস এবং ফল দেওয়ার কথা জানানো হয়েছিল রাজ্যের তরফে। তারপর থেকে মিড ডে মিল নিয়ে সামনে এসেছে একাধিক অভিযোগ। এই পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় দল আসে।                              

মিড ডে মিল প্রকল্পের হাল হকিকত খতিয়ে দেখতে ৮ দিনে ৮ জেলায় ঘোরেন তাঁরা। পরিদর্শনের পর ফের বিকাশ ভবনে বৈঠকও করেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা। 

মিড মিলের সুবিধা কারা পাচ্ছে? রাজ্য সরকার স্কুলগুলিকে কীভাবে টাকা পাঠাচ্ছে? যে টাকা  স্কুলগুলিতে বরাদ্দ হচ্ছে, তা কতটা কার্যকরী হচ্ছে?মিড ডে মিলের পরিকাঠামো কেমন? রান্নাঘরের কী অবস্থা? ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কি না? খাবার পরীক্ষা হয় কিনা? এই সব বিষয় খতিয়ে দেখেন তাঁরা। এরই মধ্যে ফের আবার মিড ডে মিল নিয়ে অভিযোগ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির লাল সতর্কতা, একাধিক জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গেও থাকবে অস্বস্তি
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির লাল সতর্কতা, একাধিক জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গেও থাকবে অস্বস্তি
Abhishek Banerjee: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ঘিরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, তুঙ্গে চাঞ্চল্য
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ঘিরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, তুঙ্গে চাঞ্চল্য
Damayanti Sen : 'এই দুই কারণেই...'! কেন নিরুদ্দেশ হয়েছিলেন দময়ন্তী ? জানালেন পুলিশ কর্তা
'এই দুই কারণেই...'! কেন নিরুদ্দেশ হয়েছিলেন দময়ন্তী ? জানালেন পুলিশ কর্তা
বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের এই এলাকা, ক্ষতিগ্রস্ত বাড়ি
বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের এই এলাকা, ক্ষতিগ্রস্ত বাড়ি

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget